শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন

গৌরবোজ্বল সংগ্রাম ও সাফল্যের ২৮বছর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭জুলাই) বিকেলে কলারোয়া পৌরসভার হলরুমে এক আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি করোনা আক্রান্ত সকলের সুস্থতা ও করোনায় মৃত্যুবরণকারী সকলের স্মৃতিচারণ করে মোনাজাত করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র ও প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, জালালবাদ ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুম উজ্জামান মাসুম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, আজাহারুল ইসলাম, অমিত হাসান চয়ন, নয়ন, রাজু, তুহিন, দেলোয়ার হোসেন, সন্দ্রীপ ঘোষ, নাইস, জর্জ, সাইফুল ইসলাম, রিপনসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা স্বেচ্ছাসেবক লীগের রেজানুজ্জামান লিটু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১