শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’র আত্মপ্রকাশ

আত্মপ্রকাশ করল সাতদলীয় নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’।
‘ফ্যাসিবাদী দুঃসময়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করুন’—এ স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করল এ জোট।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই নতুন জোটের ঘোষণা দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

নতুন এ রাজনৈতিক জোটে আছে নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন এবং গণঅধিকার পরিষদ।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে মঞ্চের আত্মপ্রকাশের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

সোমবার সংবাদ সম্মেলনে ‘গণতন্ত্র মঞ্চ’র রূপরেখা তুলে ধরে ১১ তারিখের কর্মসূচি ঘোষণা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

একই রকম সংবাদ সমূহ

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতাবিস্তারিত পড়ুন

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেপ্তার ছয়জন
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি
  • ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী
  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প দৃশ্যমান হতে যাচ্ছে: এ্যানি
  • গোপালগঞ্জে আ.লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি
  • ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার