বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসিফ মাহমুদ

চানখারপুলে ৬ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হচ্ছে এখন। সেখানে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ পৌঁছেছেন।

ট্রাইব্যুনালে আজ ১০ম দিনের মতো সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে। এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন। সেখানে আসিফ উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সমন্বয়কদের কাছ থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। তখন তাদের বলা হয়েছিল সেটা তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর হবে। তবে পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেয় ডিবি।

সেই জবানবন্দিতে আসিফ আরও জানান, ১৯ জুলাই যখন ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছিল, তখন তার ফোনের জিপিএস ট্র্যাক করে তাকে তুলে নেয় ডিজিএফআই সদস্যরা।

গুম করার পর চোখ বাঁধা ছিল তার, সে অবস্থায় ৫ দিন কাটিয়েছেন তিনি। সেই ৫ দিন কোথায় রাখা হয়েছিল তাকে, সেটা জানতেন না তিনি। ৫ আগস্টের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনকালে গুম অবস্থায় থাকা ঘর বলে শনাক্ত করতে পারেন তিনি। জবানবন্দিতে উঠে এসেছে সে বিষয়টিও।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

দেশের বাহিরে টাকা পাচারের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ওবিস্তারিত পড়ুন

  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী