বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পটুয়াখালী বিএনপির দুগ্রুপে তুমুল সংঘর্ষ, ফাঁকা গুলি ৫ পুলিশ আহত

পটুয়াখালীতে বাজার ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে আমিনুল হক চৌধুরী (৪৫), পলাশ হাওলাদার (২৫) ও রমজান আলী (৬৫) নামের তিনজনকে আটক করা হয়।

বুধবার (৮ অক্টোবর) রাতে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে উভয় পক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়। সংঘর্ষে পুলিশের এএসআই জহির, এসআই আবদুর রহমান, কনস্টেবল মহিবুল্লাহ, মো. রানা ও সাইফুল ইসলাম আহত হন। তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে গুরুতর আহত অবস্থায় বিএনপি নেতা মফিজুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে আহত অন্যরা গ্রেফতার এড়াতে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

পরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পালপাড়া বাজারের ইজারাকে কেন্দ্র করে বিএনপি নেতা মফিজুল ও সোহাগ মাঝি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার রাতে দুপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা হয়।

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, হাটের ইজারাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলার শিকার হয়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

দেশের বাহিরে টাকা পাচারের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ওবিস্তারিত পড়ুন

  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী