শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দাঁত শিরশির করলে যা করবেন

দাঁতের নানা সমস্যার মধ্যে শিরশির ভাব অন্যতম। বিভিন্ন কারণে দাঁতের অতিসংবেদশীলতা সৃষ্টি হতে পারে। দাঁতের সাদা অংশ যা এনামেল নামে পরিচিত তা যদি ক্ষয় হয়ে যায় তখন দাঁতের ডেন্টিন বের হয়ে যায়। ডেন্টিন বের হয়ে গেলে দাঁত ধীরে ধীরে অতিসংবেদনশীল হয়ে ওঠে। তখন খাবার গ্রহণ করার সময় দাঁত শিরশির করতে পারে।

দাঁত শিরশির করার কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানিয়েছেন দন্ত রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. ফারুক হোসেন।

জোরে জোরে দাঁত ব্রাশ করার অভ্যাস থাকলে। খ) শক্ত টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁত ক্ষয় হতে পারে। গ) পান সুপারি বিশেষ করে সুপারি বেশি চিবানোর অভ্যাস থাকলে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যাবে। ঘ) রাতের বেলায় নিয়মিত ঘুমের মধ্যে দাঁত কামড়ানোর অভ্যাস থাকলে। ঙ) অ্যাসিডিক পানীয় এবং বেভারেজ জাতীয় খাদ্য দ্রব্য দাঁতের ক্ষয় করে থাকে। তখন দাঁত সংবেদনশীল হয়ে উঠতে পারে।

চ) ভুল পদ্ধতিতে দাঁত ব্রাশ করলে গাম রিছেসন অর্থাৎ মাড়ি জায়গা থেকে সরে যায়। তখন দাঁত অতিসংবেদনশীল হয়ে উঠে। ছ) দীর্ঘ সময় ধরে দাঁত ব্রাশ করলেও দাঁত অতিসংবেদনশীল হয়ে উঠতে পারে।

দাঁতের অতিসংবেদনশীলতার কারণে ঠান্ডা অথবা গরম পানি অথবা পানীয় পান করার সময় দাঁত শিরশির করতে পারে। আবার খাবার গ্রহণের সময়ও দাঁত শিরশির করতে পারে। দাঁত শিরশির করার কারণে রোগী খুবই অস্বস্তিকর অবস্থায় থাকে। মাঝে মাঝে অনেকের দাঁতে ব্যথা হয়। খাবার ঠিকভাবে খেতে পারে না।

দাঁতের এনামেল ক্ষয় হয়ে ডেন্টিন বের হয়ে গেলে বাইরে থেকে ঠান্ডা অথবা গরম খাবার, ঠান্ডা বাতাস, ইত্যাদি উদ্দীপক অতি সহজেই দাঁতের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। তাই দাঁত শিরশির করে থাকে। দাঁত অতিসংবেদনশীল অথবা শিরশির করলে আমরা সাধারণত টুথপেস্ট ব্যবহার করে থাকি। তবে দাঁতের শিরশির নিরাময়ের টুথপেস্টগুলো সাধারণ টুথপেস্ট থেকে আলাদা। কারণ এতে কিছু উপাদান থাকে যা দাঁতের শিরশির প্রতিরোধ করে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশি নাগরিকদের বিদেশভ্রমণের ক্ষেত্রে বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলারবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?