শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জয়নগরে আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা

কলারোয়ায় জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে মঙ্গলবার( ৯ আগষ্ট) বিকালে ওই সভা অনুষ্ঠিত হয়।

সরসকাটি দাখিল মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জয়নগর ইউনিয়ন আ’লীগ সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমান। ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক মোশারাফ হোসেনের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ান মহিলা আ’লীগ নেত্রী ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, ইউনিয়ন আ’লীগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, উপদেষ্টা মাস্টার আবু দাউদ, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ড আ’লীগ সভাপতি- সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা- কর্মীবৃন্দ।

সভায় আগামী ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে দলীয়ভাবে সরসকাটি দাখিল মাদ্রাসা চত্বরে আলোচনা সভা, কাঙ্গালী ভোজ ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক