বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করলেন এমপি

দক্ষিণ উপকূলে বাঁধ নির্মাণে অংশগ্রহণ, মাটি কাটার বিরতিতে শ্রমিকদের সঙ্গে বসে পান্তা ভাত খাওয়া, রমজান মাসে বাজার করে অসহায় মানুষের বাড়িতে নিয়ে যাওয়া, ভিক্ষুকের বাড়িতে ইফতার করা— এসব কাজ করে বরাবর আলোচনায় থাকেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এম জগলুল হায়দার।

এবার তিনি আলোচনায় এসেছেন পাওয়ার টিলার (যন্ত্রচালিত লাঙল) চালিয়ে ধানের জমি চাষ করে। এতে এবারও সবার প্রশংসায় ভাসছেন সরকারদলীয় এ সংসদ সদস্য। ইতোমধ্যে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর উপজেলার হরিতলা গ্রামে ধান রোপণের জন্য পাওয়ার টিলার দিয়ে নিজের জমিতে চাষ করেন সংসদ সদস্য।

ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরে ও মাথায় গামছা বেঁধে পাওয়ার টিলারে বসে জমি চাষ করছেন। কেউ একজন সেই দৃশ্য ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

বিষয়টি দেখে স্থানীয় কৃষকরা এমপি জগলুলের প্রশংসা করেন। তা ছাড়া তার এমন কর্মকাণ্ড দেখে কৃষকরা কৃষিকাজের প্রতি উৎসাহ প্রকাশ করেন।

স্থানীয় কৃষক লোকমান আলী বলেন, একজন সংসদ সদস্য নিজেই নিজের জমি চাষ করছেন, বিষয়টি দেখে সব কৃষক কৃষিকাজের প্রতি উৎসাহ পেয়েছি। তিনি বারবার সাধারণ জনগের সঙ্গে মিশে থাকেন। সময়-সুযোগ পেলেই নিজের কৃষিকাজ নিজের হাতে করেন। তার সব কর্মকাণ্ড সামাজিক। তা দেখে সবাই যার যার কাজের প্রতি আগ্রহী হয়।

এ বিষয়ে সংসদ সদস্য এম জগলুল হায়দার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কৃষিকাজকে গুরুত্ব দিয়ে আসেছে। যে কারণে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। তাই চাষাবাদ বৃদ্ধিতে ও কৃষকদের উৎসাহিত করতে নিজেই জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করি। এতে কৃষিনির্ভর মানুষ কৃষি উৎপাদনে উৎসাহ পাবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার