সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্কাউটস’র উদ্যোগে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন

কলারোয়ায় স্কাউট’র উদ্যোগে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “স্কাউটিং করবো” নির্মল পরিবেশ গড়বো’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার আয়োজনে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও স্কাউটস’র সভাপতি রুলী বিশ্বাস। বৃক্ষ রোপন শেষে মতবিনিময় সভায় তিনি পরিবেশের ভারসম্য বজায় রাখতে বৃক্ষরোপনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, শিক্ষাঙ্গনের চারিদিকে গাছ রোপনে ছায়া নিবিড় মনোরম পরিবেশে শিক্ষার্থীরা পঠন-পাঠনে আরো মনোনিবেশ করবে।

এ ছাড়া তিনি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠ্য কার্যক্রম সহ পরিস্কার- পরিচ্ছন্নতা বজায় ও খেলাধুলা চর্চার মধ্যদিয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মতামত প্রকাশ করেন। বৃক্ষরোপন অভিযানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষক নেতা ইউনুছ আলী, উপজেলা স্কাউটসের সাধারন সম্পাদক ভ্যেনু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রুহুল আমিন, স্কাউটস কর্মকর্তা কল্যান সমিতির সভাপতি এবাদুল হক, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, মাস্টার মোস্তফা বাকি বিল্লাহ শাহী, স্কাউটস কর্মকর্তা মাস্টার মনিরুজ্জামান, মাস্টার আলতাফ হোসেন, মাস্টার অনুপ কুমার ঘোষ, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, মাস্টার মিজানুর রহমান, মাস্টার উত্তম কুমার পাল, মাস্টার শফিকুল ইসলাম সহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। বৃক্ষরোপন শেষে স্কুলের অফিস কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপনের শুরুতেই স্কাউটস দলের ছাত্র-ছাত্রীরা অতিথিদের সম্মান প্রদর্শন করে বরণ করে নিয়েছেন।

উল্লেখ্য, আগামীতে পর্যায়ক্রসে উপজেলা স্কাউটসের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন