শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ড্রাইভিং লাইসেন্স বাড়িতেই পৌঁছে যাবে! বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স পেতে আর বিআরটিএ কার্যালয়ে দিনের পর দিন ধর্না দিতেহবে না। ধরতে হবে না দালালও। শুধু একবার সেখানে গিয়ে পরীক্ষা আর আঙুলের ছাপ দিতে হবে।

তারপর বাড়িতেই পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স। আগামী ডিসেম্বর থেকেএই সেবা চালুর উদ্যোগ নিচ্ছে বিআরটিএ।

ড্রাইভিং লাইসেন্স পেতে বিআরটিএতে মানুষের ভিড়। ভোগান্তির যেনো অন্তনেই। লাইসেন্স পাবার প্রথমধাপ হলো শিক্ষানবিশ লাইসেন্স। সেটি পেতে আসতে হয় একদিন।

পরীক্ষা দিতে আসতে হয় আরেকদিন। পরীক্ষায় পাস করলে আঙ্গুলের ছাপ দিতেআসতে হয় আরেকদিন। এরপর করতে হয় লাইসেন্স পাবার আবেদন।

সব মিলে একটি লাইসেন্স হাতে পেতে বিআরটি কার্যালয়ে ধর্ণা দিতে হয় কমপক্ষেপাঁচ থেকে সাতদিন। সেই সাথে আছে দালাল চক্রের দৌরাত্ম।

স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট ও বিতরণে এমন ধীর গতির চিত্র দেখেক্ষোভ জানিয়েছে জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিও।

এমন বাস্তবতায় ড্রাইভিং লাইসেন্স পেতে গ্রাহকদের যুগের পর যুগ ধরেচলা এমন ভোগান্তির অবসান ঘটাতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানান, নতুন পরিকল্পনায় গ্রাহককে মাত্র একদিনেই লাইসেন্স পাবার সব প্রক্রিয়া শেষ করতে পারবে।

গ্রাহক চাইলে তার লাইসেন্স বাসায় পৌছে দেয়ার ব্যবস্থা করবে বিআরটিএ। গ্রাহককে পরিশোধ করতে হবে কুরিয়ারের ফি। ডিসেম্বর থেকে শুরু হবে ঘরে বসে লাইসেন্স পৌঁছেদেয়ার কার্যক্রম।

তবে জাতীয় পরিচয়পত্র ছাড়া কেউই আর ড্রাইভিং লাইসেন্স পাবেন না। এদিকেআটকে থাকা মোট ১২ লাখ লাইসেন্স প্রিন্টের করার কাজ শেষ হয়েছে। চলছে গ্রাহকদের পৌঁছেদেয়ার কাজ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ছাপানোর কার্যক্রমধীরগতিতে হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টিহচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল