শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কোভিড-১৯ প্রতিরোধে মতবিনিময়

সাতক্ষীরায় কোভিড-১৯ ভ্যাকসিন কেন জরুরি ও আমাদের করনীয় বিষয়ক ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা সাতক্ষীরা শহরের সুন্দরবন ম্যানগ্রোভ সভা ঘরে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা পৌরসভার ৪,৫,৬ এর কাউন্সিলর অনিমা রাণী মন্ডলের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্টের খুলনা অঞ্চলের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিস এর ডিস্ট্রিক্ট ট্রেনিং কো-অর্ডিনেটর মো. সোহেল রানা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই শেখ মুহিবুর রহমান, সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ইন্সট্রাক্টর লুৎফুন নাহার বিথী, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. মিজানুর রহমান, সাংবাদিক ইব্রাহিম খলিল।

মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী কাকলী সরকার।

এছাড়াও বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা শাহাদাত হুসাইন, হাফেজ মাও ইব্রাহিম খলিল, হাফেজ ইমরান, হাফেজ সাজিদুল ইসলাম, মিলন বিশ্বাস প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, কোভিড-১৯ প্রতিরোধে টিকা নিবন্ধন প্রক্রিয়া সহজিকরণ করতে হবে। তাছাড়া সকল ভয়ভীতি ছেড়ে যারা এখনো কোভিড-১৯ টিকা গ্রহন করে নাই ২৮ সেপ্টেম্বর – ৩ অক্টোবরের মধ্যে বাকী সকলকে ভ্যাকসিনেশনের আওতায় আসতে হবে বলে বক্তারা বলেন।

একই রকম সংবাদ সমূহ

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী