বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির কুল্যায় দশমীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

আশাশুনির কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গার বালুয়া নদীতে বাশিরাম স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে মহিষাডাঙ্গা পুজা উদযাপন পরিষদ ও মহিষাডাঙ্গা বলাকা যুব সংঘের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাজার হাজার দর্শকের উপচে পড়া ভীড়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় সোনা বাধাল, মহিষাডাঙ্গা, কুলপোতা, শাহাপুর, বারানগর, খাশেরাবাদ ও মেষারডাঙ্গা নৌকা দল অংশগ্রহণ করে।

সোনা বাধাল নৌকা দল ১ম স্থান ও কুলাপোতা নৌকা দল দ্বিতীয় স্থান অধিকার করে। প্রভাষক হিরুলাল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন, জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের পিতা অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার।

বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি থানার সেকেন্ড অফিসার এসআই আবু হানিফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য প্রার্থী মহিতুর রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমিবিস্তারিত পড়ুন

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন