শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভয়াবহ রুশ হামলার পরও কিয়েভে চালু মার্কিন দূতাবাস

ভয়াবহ রুশ হামলার পরও কিয়েভে চালু মার্কিন দূতাবাস। সোমবার কিয়েভজুড়ে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলার পরও ইউক্রেনে দূতাবাস খোলা রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে মার্কিন নাগরিকদের সড়কপথে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। খবর কিয়েভ পোস্টের।

দূতাবাস কর্তৃপক্ষ সোমবার এক টুইটবার্তায় জানায়, কিয়েভে সরকারি ও বেসরকারি স্থাপনায় রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা সত্ত্বেও মার্কিন দূতাবাস খোলা আছে।

তবে স্থানীয় প্রশাসন মার্কিনসহ সব বিদেশি নাগরিকদের প্রাইভেটকারে করে নিরাপদে দ্রুত ইউক্রেন সীমান্ত পাড়ি দিতে বলেছে।

এদিকে কিয়েভজুড়ে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনকে আরও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করে এ অস্ত্র দেওয়ার ঘোষণা দেন বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি জেলেনস্কিকে ফোন করে রুশ হামলার নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়া এ বর্বর হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে। অন্যদিকে জেলেনস্কি বলেছেন, এ মুহুর্তে কিয়েভকে রক্ষায় জরুরিভিত্তিতে প্রয়োজন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্র সহায়তার হাত বাড়ানোয় বাইডেনের প্রতি কৃতজ্ঞতা জানান জেলেনস্কি। জি-৭ ও জাতিসংঘেও রুশ যুদ্ধাপরাধের বিষয়টি তুলবেন বলে জানান জেলেনস্কি।

প্রসঙ্গত, ক্রিমিয়ান সেতুতে হামলার দুদিন পর সোমবার সকালে পুতিন ইউক্রেনজুড়ে বিভিন্ন শহরে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ