মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শ্যামনগর

কালিগঞ্জের পারুলগাছা ফুটবল মাঠে লক্ষ টাকার চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার (৩১ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

পারুলগাছা প্রগতি সংঘ আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে শ্যামনগর ফুটবল একাডেমি ৩-০ গোলের ব্যবধানে কালিগঞ্জের পিডিকে মিতালী সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার প্রথমার্ধে দর্শনীয় গোল করে দলকে এগিয়ে নেন ১২ নং জার্সিধারী খেলোয়াড় সুমন। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে পাল্টা আক্রমণ চালাতে থাকে পিডিকে মিতালী সংঘ। উভয় দল কয়েকটি সহজ সুযোগ নষ্ট করলেও খেলার শেষ বাশি বাজার কিছুক্ষণ আগে পরপর দু’টি গোল করে দলের জয় নিশ্চিত করেন ১০নং জার্সিধারী খেলোয়াড় মিয়ারাজ ও ৯নং জার্সিধারী বিদেশী খেলোয়াড় মাঙ্গালা।

ফাইনালে ম্যাচসেরা হয়েছেন চ্যাম্পিয়ন দলের মাঙ্গালা এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন ডিফেন্ডার আকরামুজ্জামান লিটন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মৃণাল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

প্রগতি সংঘের ক্রীড়া সম্পাদক অসীম রায়, শাহ আলম ঢালী ও শাহাজান ঢালীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ ফিরোজ কবির কাজল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও প্রগতি সংঘের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন প্রমুখ।

প্রচুর সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান, শাহীন আলম ও শহিদুল ইসলাম।

সমগ্র খেলার ধারাবিবরণী প্রদান করেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন, আব্দুল্যাহ সিদ্দীক ও এমআর মোস্তাক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা