বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল ও প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি অলিউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোস্তাক আহমেদ।
তিনি বলেন, মাঠের খেলাকে আনন্দদায়ক ও প্রাণবন্ত করে দর্শকদের কাছে ফুটিয়ে তোলেন ধারাভাষ্যকাররা। আপনারা ভালো ধারাভাষ্যকার যেমন, তেমন মানুষ হিসেবে আদর্শবান, নৈতিকতা, সৎ থাকবেন এই আশা করি।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবুল হাসান।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা ক্রীড়ার উর্বর জেলা। সাতক্ষীরাতে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে। সাতক্ষীরা জেলার সড়কগুলো সংস্কার ও উন্নয়নে যুব ও ক্রীড়া উপদেষ্টা ইতোমধ্যেই কাজ শুরু করেছেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক রিপন বিশ্বাস, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ধারাভাষ্যকার (বাংলাদেশ বেতার ও টেলিভিশন) মো. আলফাজ উদ্দীন আহমেদ, মো. সামসুল ইসলাম, জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার
সাবেক ফিফা রেফারি ও জাতীয় পুরুষ্কারপ্রাপ্ত তৈয়ব হাসান বাবু, জেলা ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং বিভাগীয় সভাপতি আ.ম আখতারুজ্জামান মুকুল, জেলা ফুটবল এসোসিয়েশনের মো. ইকবাল কবির খান বাপ্পি, মো. ইদুজ্জামান ইদ্রিস, শেখ মাসুদ আলী প্রমুখ।

প্রথম পর্বে নব-নির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ পাঠ, ফুল দিয়ে বরণ করে নেয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২য় পর্বে ধারাভাষ্যকারদের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ধারাভাষ্যকার
মো. সামসুল ইসলাম ও মো. আলফাজ উদ্দীন আহমেদ।

প্রশিক্ষন শেষে সনদপত্র, ক্যাপ, গেন্জি বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সঞ্চয় কুমার সরকার, এম.আর.মোস্তাক ও আফজাল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী