সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১ বছরে দেড় হাজার ব্যাগ রক্তদান করেছে আল-মু’মিন ব্লাড ব্যাংক

প্রতিষ্ঠার প্রথম বছরেই প্রায় দেড় হাজার ব্যাগ রক্তদান করেছে সামাজিক-স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন আল-মু’মিন ব্লাড ব্যাংক। ২০২১ সালের ১৩ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার পর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে এই রক্তদান সম্পন্ন করেছে সাতক্ষীরার এই সংগঠনটি।

আল-মু’মিন ব্লাড ব্যাংকের এডমিন মোঃ মুশফিকুর রহমান রিজভির দেওয়া তথ্যানুযায়ী বিগত ১বছরে এই সংগঠনটি ৪৯২ ব্যাগ ‘ও পজিটিভ’, ৪৬১ ব্যাগ ‘বি পজিটিভ’, ৩৩১ ব্যাগ ‘এ পজিটিভ’, ১২২ ব্যাগ ‘এবি পজিটিভ’, ২৭ ব্যাগ ‘বি নেগেটিভ’, ২১ ব্যাগ ‘ও নেগেটিভ’, ১৮ ব্যাগ ‘এ নেগেটিভ’ এবং ১৭ ব্যাগ ‘এবি নেগেটিভ’ রক্তদান করেছে। এরমধ্যে রক্তশূণ্যতায় আক্রান্ত রোগীদের ৪০৬ ব্যাগ, থ্যালাসেমিয়া আক্রান্তদের ২২৪।

কিডনি জনিত সমস্যায় আক্রান্তদের ১৯৮, সিজারে ১২২, পায়ের অপারেশনে ৮৫, ক্যান্সার আক্রান্তদের ৬৪, জরায়ু অপারেশনে ৫২, টিউমার অপারেশনে ৪২, পিলি অপারেশনে ৩৩, নাড়ী অপারেশনে ২৯, হাড়ের অপারেশনে ২৮, পিত্তথলের অপারেশনে ১৩, অগ্নিদগ্ধ রোগীকে ০৬ ব্যাগ এবং অন্যান্য নানাবিধ রোগে আক্রান্ত হয়ে রক্তশূন্য হওয়া ব্যক্তিদের আরও ১৮৭ ব্যাগ রক্তদান করা হয়েছে। সাতক্ষীরা, খুলনা, যশোর এবং ঢাকা জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এসব রক্তদান করা হয়।

আল-মু’মিন ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন বলেন, অসহায়-মুমুর্ষূ মানুষের পাশে দাঁড়ানোর মহৎ লক্ষ্য নিয়ে বিগত ২০২১ সালের ১৩ই নভেম্বর আল-মু’মিন ব্লাড ব্যাংকের যাত্রা শুরু হয়। এরপর থেকে আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং হটলাইন নাম্বারসহ যে মাধ্যম দিয়েই রক্তের আবেদন এসেছে আমরা চেষ্টা করেছি যোগাড় করার যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠার প্রথম বছরেই আমরা দেড় হাজার ব্যাগ রক্তদান করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, আমাদের ব্লাড ব্যাংক শুধুমাত্র রক্তদানেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। আমরা রক্তদানের পাশাপাশি নিয়মিত মাসিক সভা, স্বেচ্ছাসেবকদের উদ্বুদ্ধ করতে পুরস্কার বিতরণ, একাধিকবার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি, স্বেচ্ছাসেবক প্রশিক্ষণসহ নানারকম সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা