সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে শিশু বলাৎকারের ঘটনায় লম্পট রুহুল আমিন আটক

কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর ১ ছাত্রকে খাবারের প্রলোভন দেখাইয়ে ফুটবল খেলা দেখাতে নিয়ে বাগানে ফেলে বলাৎকারক বহু অপকর্মের হোতা একাধিক সহিংস মামলার আসামি লম্পট রুহুল আমিন মোড়ল অবশেষে পুলিশের জালে আটক হয়েছে।

কালিগঞ্জ থানার পুলিশ বুধবার (২ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রাম থেকে তাকে আটক করে।

আটকৃত রুহুল আমিন মোড়ল (৫৬) মুকুন্দ মধুসূদনপুর গ্রামের মৃত কেতাব আলী মোড়লের ছেলে। গত বুধবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর মা ফাতেমা খাতুনের থানায় দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছে।

ভুক্তভোগী বলাৎ এর শিকার শিক্ষার্থীকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেটের নিকট ১২২ ধারায় জবানবন্দি এবং সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত গত (৩১ অক্টোবর) রবিবার বিকালে পারুল গাছা মাঠে ৪দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। ঐদিন স্কুল থেকে বিকালে বাড়ি ফেরার পথে রুহুল আমিন মুকুন্দ মধুসূদনপুর চৌমুহনি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে ফুটবল খেলা দেখাতে নিয়ে যাবে বলে অনেকগুলো খাবার কিনে দেয়। এবং বলে তাড়াতাড়ি বাড়ি যেয়ে স্কুল ব্যাগ রেখে স্কুল ড্রেসে চেঞ্জ করে চলে আসতে। ওই শিক্ষার্থী বাড়ি থেকে আসলে একটি বাইসাইকেল উঠিয়ে পারুলগাছা ফুটবল মাঠে নিয়ে লোকের ভিড় দেখে একটি গাছে উঠিয়ে দেয়।

খেলা শেষ হওয়ার পরে সন্ধ্যার সময় মাঠের পূর্ব পাশে আম বাগানে নিয়ে মুখ চেপে ধরে প্যান্ট খুলে খারাপ কাজ করে। ওই সময় ওই শিক্ষার্থী যন্ত্রণায় ছটফট করলে সে মুখ চেপে ধরে কাউকে কিছু না বলার জন্য হত্যার ভয় দেখিয়ে তার বাইসাইকেলে নিয়ে রাতে বাড়ির পাশে নামিয়ে দিয়ে চলে যায়।

বাড়ি যেতে রাত হওয়ায় তার মা (ফাতেমা খাতুন) কোথায় গিয়েছিল জিজ্ঞাসা করলে প্রথমে ওই শিক্ষার্থী ভয়ে এবং যন্ত্রণায় কিছু বলিনি। পরবর্তীতে তার এক সহপাঠীর নিকট হতে বিষয়টি জানতে পারে ওই সময় ধমক দিলে ভুক্তভোগী শিক্ষার্থী সমস্ত ঘটনা মাকে খুলে বলে। ঘটনা শোনার পর ওই রাতেই তার মা চেয়ারম্যানের বাড়িতে যায়। চেয়ারম্যান বাড়িতে না থাকায় ফেরত চলে আসে। সকালে পুনরায় চেয়ারম্যানের নিকট গেলে তিনি বিষয়টি তার ভাই একাধিক সহিংস মামলার আসামি নূর মোহাম্মদ কে সন্ধ্যার মধ্যে মীমাংসা করে দিতে বলেন। তারা ওই সময় আমরা নূর মোহাম্মদের নিকট বিচার পাবে না বলে বাড়িতে চলে আস ।

এরপর হতে রুহুল আমিনের বাহিনী দিয়ে তাদের বাড়ি পাহারায় রাখা হয় যাতে করে থানা পুলিশের না জানাতে পারে এরপর গত বুধবার রাতে এর আগেও সেই একাধিক শিশু শিক্ষার্থী কে বলাৎকার করলে পিটুনি ও জরিমানা দিয়ে রেহাই পায়। গত ২০২১ সালে একুশে আগস্ট চৌমুহনী বাজারে কালিকাপুর গ্রামের ১২ বছরের এক শিশুকে বলাৎকার করে জরিমানা দিয়ে রেহাই পায়।

এ ছাড়াও তার পুত্র জামায়াতের ক্যাডার আশরাফুল ইসলাম আওয়ামী লীগ নেতা ও মানবাধিকার কর্মী মোসলেম হত্যা সহ একাধিক সহিংস মামলার আসামি থাকা অবস্থায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল আমিনুর রহমান সাংবাদিকদের জানান, মামলা নিয়ে রাতভর অভিযান চালিয়ে বলাৎকারক কেগ্রেপ্তার করা হয়েছে। কৃত আসামিকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন