শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব উদ্বৃত্ত তহবিলের আওতায় অসহায় ও দরিদ্র মহিলাদের মাঝে ২৬ টা সেলাই মেশিন ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে ২০ টা হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন তুলেদেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
তিনি বলেন, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের জীবনে স্বনির্ভরতা নিশ্চিত ও পরিবারের আর্থিক সহযোগিতা করে সুন্দর একটি সমাজ গঠন করতে হবে।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতিস সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইয়াকুব আলী, উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, প্রতিবন্ধী সাহায্য ও পুনর্বাসন কেন্দ্রের কনসাল্টেন্ট ডা. হাবিবুর রহমান প্রমুখ।
সেলাই মেশিন পেয়ে সুবিধাভোগী নারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তা দিয়ে স্বনির্ভর হওয়ার ও পরিবারের আর্থিক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় পাঁচবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার সাত উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতাবিস্তারিত পড়ুন

  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সমন্বয় সভা
  • প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন
  • শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন
  • সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু
  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত