বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির র‍্যালি

শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) খুলনা অঞ্চলের সভাপতি ও সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার নেতৃত্বে র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কর্তৃক বর্ণাঢ্য র‍্যালিতে যুক্ত হয়। পরে সদর উপজেলা পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাছ চাষ করে সাতক্ষীরার চাষিরা যেমন লাভবান হচ্ছে, তেমনি দেশও লাভবান হচ্ছে । সাতক্ষীরা মৎস্য চাষে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে, এর সুনাম ধরে রাখতে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। এছাড়া পরিকল্পিত মৎস্য চাষ, চাষীদের প্রশিক্ষণ ব্যবস্থা,মাছে অপদ্রব্য পুশরোধ সহ উন্নত প্রযুক্তি ব্যবহার আরো বাড়াতে পারে সাতক্ষীরার সুনাম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত হাসান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ, জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, সদর সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, এল্লারচর মৎস্য প্রদর্শনী খামারের উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার, হ্যাচারী মালিক কাজী আফসার হোসেন লিটু, বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রব,জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য চাষী, মৎস্য ব্যবসায়ী,বরফ ব্যবসায়ীসহ মৎস্য উৎপাদন ও রপ্তানি কারক প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিনিধি ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন