শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সীমিত আকারে খুলেছে ৫ ভারতীয় ভিসা সেন্টার

সীমিত আকারে খুলেছে পাঁচ ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি)। সোমবার (২ সেপ্টেম্বর) আইভিএসি এক বার্তায় জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় আইভিএসি বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি মেডিকেল ও শিক্ষার্থী ভিসার জন্য সীমিত পরিসরে আবেদন গ্রহণ শুরু করেছে। এছাড়া এ ৫টি আইভিএসি জরুরি ক্ষেত্রে যেমন- বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের তৃতীয় দেশে ভ্রমণের জন্য ভারতে অবস্থিত বিদেশি দূতাবাসের সঙ্গে ভিসার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেগুলোর জন্য সীমিত আকারে আবেদন গ্রহণ শুরু হয়েছে। পরবর্তী সময়েবিস্তারিত পড়ুন

সব হাসপাতালে আউটডোর-ইনডোর সেবা চালু হচ্ছে মঙ্গলবার

মঙ্গলবার সারা দেশের হাসপাতালে সীমিত পরিসরে ইনডোর ও আউটডোর সেবা চালুর ঘোষণা দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। এ ছাড়া জরুরি বিভাগের চিকিৎসাসেবা আগের মতো চালু থাকবে বলেও জানিয়েছেন তারা। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক গেইটের সামনে সংবাদ সম্মেলনে চিকিৎসকদের পক্ষে এসব তথ্য জানান হাসপাতালটির নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক আব্দুল আহাদ। তিনি বলেন, জরুরিসেবা আগের মতোই চালু থাকবে। সীমিত পরিসরে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগবিস্তারিত পড়ুন

এস আলম গ্রুপের গাড়িতে চড়ায় বিএনপি নেতা সালাহউদ্দিনের দুঃখপ্রকাশ

এস আলম গ্রুপের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিতর্কের অবসান ঘটাতে তিনি সংবাদ সম্মেলন করে দুঃখপ্রকাশ করেছেন। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সালাহউদ্দিন আহমেদের গুলশানের বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, জানা ছিল না এটা এস আলমের গাড়ি। চেক করার সুযোগ ছিল না। এই খবরের বিভ্রান্তি ছড়িয়েছে। তারপরও আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখপ্রকাশ করছি। এস আলম গ্রুপসহ শেখ হাসিনা সরকারের অন্যায়-অপকর্মের সঙ্গে জড়িত যারাবিস্তারিত পড়ুন

৫ সদস্যের কমিটি

সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব না দিলে খবর আছে: জনপ্রশাসন সচিব

সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব দিতে একটি সহজ ফরম তৈরি, জমা দেওয়ার সময় ও পদ্ধতি নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র সচিব একথা জানান। তিনি বলেন, সম্পদের হিসাব জমা না দিলে কি হবে সেটা আমরা অবশ্যই বলে দেবো, দণ্ডটা কী হবে, তার বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে। নেগেটিভিটি নাবিস্তারিত পড়ুন

জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয় নেয়া হয়েছে। আনোয়ার হোসেন মঞ্জু একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিক, যিনি পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী। এরবিস্তারিত পড়ুন

এলপি গ্যাসের দাম বাড়লো

চলতি মাসে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ৪৪ টাকা বাড়িয়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৭৭ টাকা থেকে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন; যা সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য ১২ কেজির এলপি গ্যাসের দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকাবিস্তারিত পড়ুন

মেট্রোরেল চলবে শুক্রবারও

সপ্তাহিক ছুটির দিন শুক্রবারও মেট্রোরেলের চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক। শিগগিরই এটি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশে শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়ে কাজ শুরু হয়েছে। সোমবার এ কথা জানিয়ে ছিদ্দিক বলেন, আমরা কাজ করছি। আজকেও আমরা ভিজিটে যাব। আমাদের আরেকটু সময় দিতে হবে। শুক্রবারের পুরো সিস্টেমটা সাজাতে হবে তো। তবে আমরা চালুর বিষয়ে কাজ করছি।বিস্তারিত পড়ুন

শিক্ষা পদ্ধতি সংস্কারে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও চীন

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেছেন। সোমবার বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুদেশের দ্বিপাক্ষিক বিষয়াবলি নিয়ে আলোচনা করেন। চীনের রাষ্ট্রদূত বলেন, উভয় দেশের লক্ষ্য শিক্ষা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে মেধার উন্নয়ন ঘটানো। এ লক্ষ্যে চীন ও বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে। চীনের আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা গ্রহণে বাংলাদেশী শিক্ষার্থীদের উৎসাহিতবিস্তারিত পড়ুন

জাতিসংঘে অপ্রয়োজনীয় প্রতিনিধিদল নিয়ে যাবেন না প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাদের কাজ আছে শুধু তাদের একটি ছোট বহর নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, একটা ছোট প্রতিনিধিদল যাবে নিউইয়র্কে। আমরা বিশাল প্রতিনিধিদল নিয়ে যাবো না। তিনি যত কম সময়ে সেখান থেকে কাজ শেষ করতে পারবেন সেই চেষ্টা করবেন। যাওয়া-আসার সময় মিলিয়ে এক সপ্তাহেরবিস্তারিত পড়ুন

৬ ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরের কোনো সত্যতা নেই

বাংলাদেশের ছয় ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটির কোনো সত্যতা নেই। দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেশকিছু সংবাদমাধ্যমে বলা হয়েছে ছয় ছাত্রনেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। কিন্তু রোববার সকালে ভারতের সরকারি সূত্র জানিয়েছে বিষয়টি সম্পূর্ণ ভুয়া। নিষেধাজ্ঞার তালিকায় যাদের নাম বলা হয়েছে তারা হলেন- গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টারবিস্তারিত পড়ুন