শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মাধ্যমিকে ফের শুরু হচ্ছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা

নতুন শিক্ষাক্রম অনুযায়ী চলতি বছর থেকে নবম শ্রেণিতে বিভাগ (সায়েন্স, আর্টস ও কমার্স) বিভাজন তুলে দেওয়া হয়েছিল। তবে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমের এ বিষয়সহ অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিকে বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণিতে উঠবে, তারা পুরোনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা ও গুচ্ছভিত্তিক পরিমার্জিত পাঠ্যবই পাবে। তারা আগের মতো নবম ও দশম মিলিয়ে দুই শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করেবিস্তারিত পড়ুন

সাবেক সংসদ সদস্য হাজী সেলিম আটক

ঢাকা-৭ আসনের প্রভাবশালী সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে আটক করেছে পুলিশ। রোববার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। হাজী সেলিমের বিরুদ্ধে এরই মধ্যে একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মাদ রবিউল হোসেন ভূঁইয়া। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে হাজী সেলিমের প্রভাব কেবল বেড়েছেই। রাজনীতির পাশাপাশি তিনি বেশ কয়েকটিবিস্তারিত পড়ুন

স্পিকার পদ থেকে পদত্যাগ করলেন শিরীন শারমিন

এবার পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সোমবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন শিরীন শারমিন চৌধুরী। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পরে ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। ২০১৩ সালের ৩০ এপ্রিলবিস্তারিত পড়ুন

কী করলে সরকারের ঘুম ভাঙবে, আরজি কর কাণ্ডে স্বস্তিকা

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রোববার বেলা ৩টার দিকে শুরু হয় মিছিল। কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে অগণিত মানুষের সমাবেশ ছিল। বরাবরের মতো মিছিলে যোগ দিয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জানালেন— এই প্রতিবাদ থামবে না। অভিনেত্রী বলেন, সকলে নিজের নিজের মতো করে প্রতিবাদ করছেন। কিন্তু ঘটনার তদন্ত কতটা এগিয়েছে, তা এখনও আমরা জানি না। কেউ গ্রেফতার হয়নি। সিবিআইয়ের তদন্ত কোন পথে চলেছে, খবর আমাদের কাছে নেই। সরকারের তো একটাবিস্তারিত পড়ুন

কলারোয়ার পাঁচটি ইউনিয়নে যুবদলের প্রস্তুতি সভা

কলারোয়ার পাঁচটি ইউনিয়নে প্রস্তুতি সভা করেছে যুবদল। বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ জামিন পাওয়া কারাগার থেকে মুক্ত হওয়ার পথে থাকা নেতাকর্মীদের সংবর্ধনা উপলক্ষে ওই প্রস্তুতির সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক ৫টি ইউনিয়নের চারটি স্থানে প্রস্তুতি সভায় উপজেলা নেতৃবৃন্দ বলেন, সাবেক এমপি হাবিব দক্ষিণ জনপদের উন্নয়নের রূপকার। তিনিসহ ৪৬ জন মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে রয়েছেন। সম্প্রতি জামিন পেয়েছেন কারারুদ্ধ সকলে। তাদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ উপজেলা কৃষকদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা কৃষকদলের দোয়া মাহফিল রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, উপজেলা জাসাস এর আহ্বায়ক মোঃ মুরশিদ আলী গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজাহান আলী মোড়ল,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

দেলোয়ার হোসেন, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় কম্পিউটার এন্ড নেটওয়াকিং বিষয়ক প্রশিক্ষণের (টেকব ২য় পর্যায়ে) শীর্ষক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১‌ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়নবিস্তারিত পড়ুন

তালায় সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ১৫ সদস্য বিশিষ্ট সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আজকের পত্রিকা তালা উপজেলা প্রতিনিধি সেলিম হায়দারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সকলের সম্মতিতে আজকের পত্রিকার তালা প্রতিনিধি সেলিম হায়দার কে সভাপতি ও ইনকিলাব পত্রিকার তালা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন কে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি দৈনিক কালবেলাবিস্তারিত পড়ুন

শার্শায় বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এম ওসমান, বেনাপোল (যশোর): নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরের শার্শা উপজেলা বিএনপি’র আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় শার্শা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির, আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার মীর রবি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বৈকারি ইউনিয়নে মীর মোস্তাক আহমেদ রবি কলেজের অধ্যক্ষ মো: জাহিরুল আলমের বিরুদ্ধে অবৈধ সার্টিফিকেটে চাকুরি করা, ৪ কোটি টাকা দূর্নীতি, টেন্ডার ছাড়া ৪৮০টি আমগাছ কাটা সহ নানাবিধ অভিযোগ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সদর আসনে মীর মোস্তাক আহমেদ রবি সংসদ সদস্য থাকাকালীন দলীয় প্রভাব খাটিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে ছাত্র ও শিক্ষকদের বিভিন্নভাবে হয়রানি করেছেন তিনি। গত ৫ই আগস্ট স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে কলেজে অনুপস্থিত রয়েছেন ওইবিস্তারিত পড়ুন