সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিক্যাব সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক মামুন

কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইউএনবির বিশেষ প্রতিনিধি একেএম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের কূটনৈতিক প্রতিবেদক মো. আরিফুজ্জামান মামুন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিশ্ব সাহিত্য কেন্দ্রে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ২০২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।

ডিক্যাবের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি পদে এটিএন নিউজের আশিকুর রহমান অপু, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত টিভির রুবায়েত হাসান, দপ্তর সম্পাদক পদে দৈনিক জবাবদিহির আতিকুর রহমান ও কোষাধ্যক্ষ পদে চ্যানেল টোয়েন্টিফোরের মোর্শেদ হাসিব হাসান নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আমাদের নতুন সময়ের খুররম জামান, দৈনিক আমার দেশের বশীর আহমেদ, দৈনিক মানবজমিনের মিজানুর রহমান, ভিউজ বাংলাদেশের রাশেদ মেহেদি ও বাসসের মো. তানজিম আনোয়ার নির্বাচিত হয়েছেন।

এর আগে বিদায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম হাসিবের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান প্রতিবেদন পেশ করেন।

একই রকম সংবাদ সমূহ

‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলেবিস্তারিত পড়ুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

  • লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব