শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ত্রিপুরাসহ ভারতের ৯ রাজ্যে ভারি বৃষ্টির শঙ্কা, রেড অ্যালার্ট

নিম্নচাপ ক্রমেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঝাড়খণ্ড থেকে সরে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। এ অবস্থায় ত্রিপুরাসহ দেশটির ৯ রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের শঙ্কায় লাল সতর্কতা জারি করেছে আইএমডি। বিশেষ করে, দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে পরবর্তীবিস্তারিত পড়ুন

১০ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩৬৯

চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয়ে ভাঙচুর, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও সেনা সদস্যদের ওপর হামলার ঘটনায় সাধারণ আনসার সদস্যদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলা অজ্ঞাতনামাসহ ১০ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। তিন মামলায় এখন পর্যন্ত ৩৬৯ জন আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, শিক্ষার্থী আহতসহ, সেনাবাহিনী সদস্য আহত ও গাড়ি ভাঙচুরের অভিযোগে রয়েছে। শাহবাগ থানা সূত্রে জানা যায়, সচিবালয়েবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের আমলে দেয়া অস্ত্রের লাইসেন্স স্থগিত

আওয়ামী লীগ সরকারের আমলে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। একই সঙ্গে স্থগিত হওয়া লাইসেন্সের গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। রোববার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেয়া হয়েছে, তাদের লাইসেন্স স্থগিত করা হলো। তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যেবিস্তারিত পড়ুন

যত দাবি সব লিখিত দেন, ঘেরাও করে কাজে বাধা দেবেন না : প্রধান উপদেষ্টা

যার যত দাবি আছে, তা লিখিতভাবে অন্তর্বর্তী সরকারের স্ব স্ব দপ্তরে দেয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দাবি আদায়ের নামে ঘেরাও কর্মসূচি দিয়ে কাজে বাধা না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। ড. মুহাম্মদ ইউনূস বলেন, একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্বগ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশপাশে, শহরের বিভিন্নবিস্তারিত পড়ুন

সাড়ে ১০ ঘণ্টা পর মুক্ত সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

টানা সাড়ে ১০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (২৫ আগস্ট) শিক্ষার্থীদের ধাওয়ায় আনসার সদস্যরা পালিয়ে যাওয়ার পর রাত সাড়ে ১০টায় সচিবালয়ের ৩ নম্বর গেট খুলে দেয়া হয়। এরপর বের হতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে সকাল থেকে আনসার সদস্যরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে দুপুর ১২টা থেকে তারা অবরুদ্ধ করে রাখে সচিবালয়কে। এতে করে সবগুলো গেট বন্ধ হয়েবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটলেন আনসার সদস্যরা

শিক্ষার্থীদের ধাওয়ার মুখে সচিবালয়ের সামনে থেকে পিছু হটেছেন আনসার সদস্যরা। তারা পোশাক খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান। আনসার সদস্যরা পালিয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা তাদের ফেলে যাওয়া পোশাকে আগুন ধরিয়ে দেন। এরপর তারা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে আনসার বিলুপ্তির দাবি জানান। রোববার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে জাতীয়করণের একদফা দাবিতে দুপুর ১২টার পর থেকে সচিবালয়ে সামনে বিক্ষোভ করেন আনসারবিস্তারিত পড়ুন

নির্বাচন কখন হবে, তা রাজনৈতিক সিদ্ধান্ত: প্রধান উপদেষ্টা

নির্বাচন কখন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন।’ রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ছাত্রদের আহ্বানে এসেছি। তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগে সমর্থনবিস্তারিত পড়ুন

মাদক ও অস্ত্র উদ্ধার

কলারোয়া সীমান্তে বিজিবির ওপর ভারতীয় চোরাকারবারিদের আক্রমণ, বিজিবির গুলি বর্ষণ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি’র ওপর ভারতীয় চোরাকারবারিদের আক্রমণ হয়েছে। তাদের আক্রমণ ঠেকাতে বিজিবি সদস্যরা ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে চোরাকারবারিরা মাদকের ওই চালান ফেলে ভারতের সীমানায় একটি বাগানে পালিয়ে যায়। এসময় বিজিবি ঘটনাস্থল থেকে ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫১ বোতল মদ ও ২টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করেছে। শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আশরাফুল হক জানান, ভারত থেকে কয়েকজন চোরাকারবারী তলুইগাছাবিস্তারিত পড়ুন

আনসারদের সমস্যার যৌক্তিক সমাধানের আশ্বাস

আন্দোলনরত আনসার সদস্যদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। তারা আন্দোলনরতদের বিভিন্ন সমস্যার যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন। রবিবার (২৫ আগস্ট) সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা। পরে তাদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমানে সাধারণ আনসারদেরবিস্তারিত পড়ুন

নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই, অনির্দিষ্টকাল নয়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতের সব জঞ্জাল পরিষ্কার করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। সব প্রতিষ্ঠান সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় সময় দিতে চাই। তবে এটি অনির্দিষ্টকালের জন্য নয়। রোববার বিকেলে সিলেটে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার মাত্র তিন মাসে সব জঞ্জাল দূর করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলেন।বিস্তারিত পড়ুন