বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাসিনাকে ফেরত চেয়ে চিঠি: ভারতের এখনো কোনো উত্তর মেলেনি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হলেও এখনো সেই দেশ থেকে কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে চিঠি পাঠনো হয়েছে, ভারত এ পত্রের কোনো উত্তর দেবে না বলে গণমাধ্যমে এসেছে। এ জাতীয় কোনো তথ্য কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা আছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সোমবার কূটনৈতিকপত্রটি হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের জানামতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। আপনি যেগুলো বলেছেন সেগুলো মিডিয়ায় এসেছে। এ মুহূর্তে এটি নিয়ে আমরা মন্তব্য করবো না। আমরা অপেক্ষা করবো ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের ওপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।

পলাতক সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান স্ট্যাটাসটা কি ভারত সরকার জানিয়েছে, এমন প্রশ্নের জবাবে তৌফিক হাসান বলেন, এ বিষয়ে বিগত দিনগুলোতে বিভিন্ন সময় গণমাধ্যম থেকে আমরা প্রশ্ন পেয়েছি। পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব মহোদয় উত্তর দিয়েছেন। এটি নিয়ে আমার কমেন্টস করার সুযোগ নেই। আমি স্পেসিফিকলি বলতে পারবো না।

তিনি আরও বলেন , বাংলাদেশের নোট ভারবালের (কূটনৈতিকপত্র) পরিপ্রেক্ষিতে ভারত সরকারের উত্তরের জন্য একটি স্বাভাবিক সময় পর্যন্ত বাংলাদেশ অপেক্ষা করবে। এর মধ্যে উত্তর না পেলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে তাগিদপত্র দেওয়া হবে।

সেই স্বাভাবিক সময় কতদিন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নির্ভর করে কোন বিষয়ের ওপর কথা হচ্ছে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এটার স্বাভাবিক সময় ব্র্যাকেটিং করার সুযোগ নেই।

এসব ক্ষেত্রে কখনো কখনো কোনো কোনো বিষয় বছরের পর বছর লেগে যায় বলেও তিনি মন্তব্য করেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী