সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আগামী দুই বছরে সরকারি খাতে ৫ লাখ কর্মসংস্থান হবে: উপদেষ্টা আসিফ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী দুই বছরে ৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিশ্বব্যাংকের সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রমে যারা যুক্ত নেই, এমন ৯ লাখ যুবকদের প্রশিক্ষণ দেওয়ার একটি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। শুক্রবার (১ নভেম্বর) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখের তথ্য ওবিস্তারিত পড়ুন

কলারোয়া থেকে ট্রাক চুরি!

সাতক্ষীরার কলারোয়ায় একটি ট্রাক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১ নভেম্বর) ভোরে পৌরসভাধনী ইউরেকা ফুয়েল পাম্প থেকে ১৬১৫ মডেলের টাটা ব্রান্ডের ট্রাকটি চুরি করে নিয়ে যায় কে বা কারা। ট্রাকের মালিক উপজেলার রায়টা গ্রামের মুনসুর আলী। তার ভাইপো চঞ্চল ও সাইফুল ইসলাম জানান, ‘কলারোয়া ফায়ার সার্ভিস অফিসের পাশে ইউরেকা ফুয়েল পাম্প চত্বরে টাটা কোম্পানির ১৬১৫ মডেলের ট্রাকটি (সাতক্ষীরা-ট-১১-০৩১৩) পার্কিং করে রাখা হয়। এজন্য পাম্পে টাকাও দেয়া হয়। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘বিনা লাভের বাজার’ শুরু

দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে ক্রেতাসাধারণের স্বস্তি ফেরাতে কলারোয়ায় শুরু হলো বিনা লাভের বাজার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্রসমাজের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার (১ নভেম্বর) শুরু হওয়া এ বাজার চলবে আগামি বৃহস্পতিবার পর্যন্ত। মূলত: বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে অসহনীয় হয়ে পড়া জনজীবনে কিছুটা সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের জোগান দিতেই এই বিনা লাভের বাজার চালু করা হয়। শুক্রবার সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের সামনে বসা এই বিনা লাভের বাজারে যেয়ে দেখাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুব দিবস পালিত

কলারোয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত। শুক্রবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হয়। উপজেলা অডিটোরিয়ামে যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামানবিস্তারিত পড়ুন

কেশবপুরে আল হাদীদ ব্লাড ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানবতা জাগ্রত হোক, আলোকিত সমাজ গড়বো মোদের প্রত্যয়, এই শ্লোগান কে সামনে রেখে, যশোরের কেশবপুরে আল হাদিদ ফাউন্ডেশন এর অঙ্গসংগঠন আল হাদিদ ব্লাড ব্যাংক এর সকল সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রামচন্দ্রপুর ইসলামীয়া দাখিল মাদরাসার একটি ক্লাসরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মাদ ইমরান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। পরিচালক মেহেদি হাসানের সঞ্চালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হারুনার রশিদ। প্রধান অতিথির বক্তৃতা করেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনটির উপদেষ্টা আবুবিস্তারিত পড়ুন

আগামী কয়েক মাসে একাধিক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা ঢাকা সফর করবেন

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করতে আগামী কয়েক মাসে বেশ কয়েকজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা ঢাকা সফর করবেন। এছাড়া পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে এরই মধ্যে বাংলাদেশকে পরামর্শ এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এসব কথা বলেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় করতে লাফেভেরবিস্তারিত পড়ুন

আরো ৫ সংস্কার কমিশন গঠন করে গেজেট হচ্ছে

রাষ্ট্র সংস্কারে আরো পাঁচটি কমিশন গঠন হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামি রবিবারের মধ্যে এসব কমিশনের প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ সভায় আলোচনার বিষয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। প্রজ্ঞাপন জারি হতে যাওয়া সংস্কার কমিশনগুলো হলো স্থানীয় সরকার, গণমাধ্যম, নারী, স্বাস্থ্য ও শ্রম সংক্রান্ত সংস্কার কমিশন। এদিকে বৃহস্পতিবার দুপুরে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে ‘সার্চ কমিটি’ করে প্রজ্ঞাপন জারি করেছেবিস্তারিত পড়ুন

বিসিএস পরীক্ষায় ৪ বার অংশগ্রহণ করা যাবে

বিসিএস পরীক্ষায় ৪ বার অংশগ্রহণ করা যাবে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় (বিসিএস) একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অংশহণ করতে পারবেন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যানশিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪-এর আলোকে ‘সরকারি চাকরি আইন,বিস্তারিত পড়ুন

স্পিকারের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন আসিফ নজরুল

জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক আসিফ নজরুলকে। তিনি এখন থেকে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ কথা জানান। তিনি বলেন, ড. শিরিন শারমীন চৌধুরীর পদত্যাগের কারণে বর্তমানে জাতীয় সংসদের স্পিকারের পদটি শূন্য রয়েছে। এ পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় সংসদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ

কলারোয়ায় প্রাথমিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের অনুদানে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সাথী সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে ওই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় লাঙ্গলঝাড়া ইউনিয়নের রুদ্রপুরে সাথী সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান। বক্তব্যে তিনি কোমলমতি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। সাফ নারী ফুটবলে আবারও বাংলাদেশবিস্তারিত পড়ুন