Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি, যা বললেন ধর্ম উপদেষ্টা

সম্প্রতি কিছু শব্দ এবং বাক্য নিয়ে ভুল বোঝাবুঝির কারণে সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সমালোচকদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে তিনি ভবিষ্যতে আরও সচেতন থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন। রোববার (১৩ অক্টোবর) দুপুরে ফেসবুকে এ নিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন উপদেষ্টা। তিনি লিখেছেন, সম্প্রতি কিছু শব্দ এবং বাক্য নিয়ে ভুল বোঝাবুঝির কারণে সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়েছে। আমি কৃতজ্ঞ যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, বন্ধু, এবং সম্মানিতবিস্তারিত পড়ুন
‘মাস্টারমাইন্ড’ জয় হলে আশ্চর্যের কিছুই থাকবে না: সোহেল তাজ

শেখ হাসিনা সরকারের পতনের দুই মাসের মাথায় এখন এ আন্দোলনের কৃতিত্বের দাবি নিয়ে কথা উঠেছে। আলোচনায় হচ্ছে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ কে বা কারা সেটি নিয়ে। নিউইয়র্কে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বমঞ্চে তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। মূলত এর পর থেকেই ‘মাস্টারমাইন্ড’ শব্দটি নিয়ে শুরু হয় আলোচনা। এরপর শনিবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেছেন, এই আন্দোলনের একমাত্র ‘মাস্টারমাইন্ড’ হচ্ছেন তারেক রহমান।বিস্তারিত পড়ুন
রাষ্ট্র সংস্কারের সংলাপে ডাক না পাওয়ায় আমরা বিব্রত: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলোচনা করতে না ডাকা আমাদের জন্য বিব্রতকর। আমাদের দলের একটি ঐতিহ্য আছে, এটি একটি পুরোনো দল এবং দেশের উন্নয়নের সঙ্গে আমাদের সংযোগ রয়েছে, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাও আছে। তবুও রাষ্ট্র সংস্কারের আলোচনায় আমাদের না ডাকায় আপত্তি নেই। তবে আমাদের বিরুদ্ধে বাইরে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের পল্লী নিবাসে প্রয়াত এইচ এমবিস্তারিত পড়ুন
ইলিশের মেলা: একরাতে কোটি টাকা বিক্রি

মাদারীপুরে একরাতের কয়েক ঘণ্টায় প্রায় দুই কোটি টাকার ইলিশ মাছ বেচা-কেনা হয়েছে। জেলা শহরের পুরানবাজার মাছের আড়ৎ, মস্তফাপুর মৎস্য ভাণ্ডার আর রাজৈর উপজেলার বেপারীপাড়া ও টেকেরহাট বন্দরে ইলিশ বেচার মহাউৎসব হয় শনিবার বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত। আগামী ২২ দিন ইলিশ কেনা-বেচা ও বাজারজাত বন্ধ থাকায় এমনটি হয়েছে বলে দাবি মাছ ব্যবসায়ীদের। আর ক্রেতা-বিক্রেতাদের পাদচারণায় এসব মাছের আড়তে ইলিশ কেনার ধুম পড়েছিল। একরাতে মহাযজ্ঞে যেন মুখরিত হয়ে উঠে পুরো মাদারীপুরই। সরেজমিনেবিস্তারিত পড়ুন
শ্যামনগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির আহবায়ক অ্যাড. ইফতেখারের

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন ও উদযাপন কমিটির সাথে মত বিনিময় করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ দুর্গোৎসবে শনিবার রাতে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং আয়োজক কমিটির সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এই দেশে আবহমানকাল থেকেই হিন্দু মুসলমান একই সাথে তাদের নিজস্ব ধর্মীয় অনুষ্ঠান যথাযথভাবে পালনবিস্তারিত পড়ুন
আশাশুনির ৯৫ পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা অনুষ্ঠিত

জি,এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নের ৯৫ টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ ভাবে বিজয়া দশমীর মধ্যদিয়ে শারদীয়া দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকল প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে এবারের দুর্গোৎসব এর পরিসমাপ্তি ঘটবে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সার্বিক দিকনির্দশনায় সকল ইউনিয়ন কমিটির সহযোগিতায় পূজামন্ডপ পরিচালনা কমিটি পূজা সম্পন্নে দায়িত্ব পালন করেন। পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি নীলকন্ঠ সোম ও সেক্রেটারী রনজিৎ কুমার বৈদ্য অন্য সদস্যদের সাথে নিয়ে শান্তিপূর্ন পূজা অনুষ্ঠানে নিরলসভাবে চেষ্টাবিস্তারিত পড়ুন
আশাশুনিতে ২টি মৌজায় রায় ডিক্রি মূলে জমি জবর দখল, থানায় অভিযোগ

জি,এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে ২টি মৌজায় রায় ডিক্রি মূলে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে কোদন্ডা গ্রামের মৃত মাদার গাজীর পুত্র রহমতুল্লাহ গাজী বাদী হয়ে আশাশুনি থানায় আদালতপুর গ্রামের মৃত করিম শেখের পুত্র শেখ নজির উদ্দীনকে অভিযুক্ত করে ১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, রহমত উল্লাহ গাজী বড় দূর্গাপুর মৌজায় ও কোদন্ডা মৌজায় ৫৫ বিঘা জমি বিজ্ঞ সাতক্ষীরা ২য় মুনসেফী আদালতের দেওয়ানী ৩৫৪/৭২নং মামলায়বিস্তারিত পড়ুন
‘আপনাদের পাশে ছিলাম, থাকবো’ : কলারোয়ায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাবেক এমপি হাবিব

বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘কোন সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নাই। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। বিদেশে গেলে পাসপোর্ট দেখালে যেরকম বলে বাংলাদেশি, সেখানে কোন হিন্দু মুসলিম বা অন্য কোন ধর্মের কথা বলা হয় না। আমরা সবাই ভাই ভাই। আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে নিজেদের ধর্মীয় আচার পালন করি।’ শনিবার (১২ অক্টোবর) কলারোয়া উপজেলার শুভঙ্করকাটি, হেলাতলা, কুশোডাঙ্গা, কেরালকাতা, ঠাকুরবাড়ি, সাতপোতা,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সীমান্তে দিয়ে ভারতে যাওয়ার সময় স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বৈকারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে দুই জন বাংলাদেশী নাগরিক আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়ার খোরদো এলাকার নরিম গাজীর ছেলে মোঃ আজিজুল গাজী (৪৫) ও তার স্ত্রী মোছাঃ শাহানারা খাতুন। শুক্রবার রাতে সাতক্ষীরা সদরের বৈকারী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক শনিবার সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপনবিস্তারিত পড়ুন
সরকারের অবকাঠামো উন্নয়ন কোন রাজনৈতিক ব্যক্তির নামে হবে না: সাতক্ষীরায় উপদেষ্টা আসিফ মাহমুদ

সাতক্ষীরা প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘যখনই বাঙালি কোন জনগুরুত্বপূর্ণ ইস্যু অ্যারেঞ্জ করে, তখনই আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা সাম্প্রদায়িক বিভাজন উস্কে দিয়ে আমাদেরকে মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করেছে। অর্থাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার।’ শুক্রবার (১১ অক্টোবর) রাতে সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসববিস্তারিত পড়ুন

