সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ভারতের ভেতরে ঢুকে ক্যাম্প স্থাপন চীনা সেনাদের

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সেনারা অরুণাচল প্রদেশের আনজাও জেলায় ভারতীয় ভূখণ্ডের অন্তত ৬০ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে। তারা কিছু সময়ের জন্য ওই জেলার কাপাপু এলাকায় শিবিরও স্থাপন করেছিল। খবর অরুনাচল টোয়েন্টিফোরের। প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে পাওয়া বনফায়ার, স্প্রে পেইন্টেড পাথর এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে সহজেই অনুমেয়, সম্প্রতি এ অঞ্চলে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এর আগে ১৮ সালের অক্টোবরে প্রায় ১০ চীনা সেনা দিবাং উপত্যকার মথুবিস্তারিত পড়ুন

গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে যে সিদ্ধান্ত নিল মন্ত্রিপরিষদ বিভাগ

গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত নিয়েছে ২০১০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত সব গুমের ঘটনা তদন্তে গঠিত হওয়া কমিটি। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকার আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী,বিস্তারিত পড়ুন

এক যুগ পর কলারোয়ায় হতে যাচ্ছে তিন দিনব্যাপী তাফসির মাহফিল, কমিটি গঠন

এক যুগেরও বেশি পর কলারোয়ায় আবারো হতে যাচ্ছে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। ওই মাহফিল আয়োজনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় একটি কমিটিও গঠন করা হয়। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে কলারোয়া ইসলামি পাঠাগার ও যুব কল্যান পরিষদের সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে তাফসির মাহফিল কমিটির সাধারণ সভায় জানানো হয়- দীর্ঘ ১৩ বছর পরে নতুনভাবে স্বাধীন বাংলার স্বাধীন পরিবেশে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কলারোয়া ফুটবল ময়দানে আগামি অক্টোবর মাসের শেষ দিকেবিস্তারিত পড়ুন

সাবেক নৌমন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। শাজাহান খান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিকবিস্তারিত পড়ুন

ছাত্র-জনতা হত্যার বিচারের আগে ফ্যাসিবাদের রাজনীতি নয়, গণভবন হবে জাদুঘর : উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত

ছাত্র-জনতা হত্যার সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করার কোনো সুযোগ দেবে না অন্তর্বর্তী সরকার। বৃহস্প‌তিবার (০৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া। বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান। উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচ্যসূচিতে থাকা অন্যান্য প্রসঙ্গ নিয়েও কথা বলেছেনবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির প্রস্তুতি সভা

কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর সদ্য কারামুক্ত বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের আগামি শনিবার সাতক্ষীরায় পদার্পণ উপলক্ষে তালা উপজেলার পাটকেলঘাটার কুমিরায় বরণ ও রবিবার কারামুক্ত সকল নেতৃবৃন্দকে কলারোয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে যুবদলের অংশগ্রহণ উপলক্ষে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ যুবদলের সকল নেতা-কর্মী-সমর্থককে যথাসময়ে অংশগ্রহণের আহ্বান জানান। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলা যুবদলের আহ্বায়কবিস্তারিত পড়ুন

আ.লীগ সরকার পতনের একমাস, যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

৫ সেপ্টেম্বর, ২০২৪। ঠিক এক মাস আগে গত আগস্টের এই দিনেই ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বধীন আওয়ামী লীগ সরকারের। সেই গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমাদের তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। শহিদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই। এক নতুন যুগের সূচনা করতেবিস্তারিত পড়ুন

‘শহিদি মার্চে’ ছাত্র-জনতার ঢল

স্বৈরাচার আওয়ামী লীগ শাসনের পতনের এক মাস পূর্তিতে গণজাগরণের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিকাল তিনটা থেকে সারাদেশে ‘শহিদি মার্চ’ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজারও শিক্ষার্থীর সঙ্গে এই মার্চে যোগ দিয়েছেন সর্ব স্তরের মানুষ। মুখে স্লোগান, হাতে পতাকা কারও। মাথায় লাল সবুজের পতাকা বেধেছেন কেউ। অনেক শিশুরাও স্কুলেল পোশাক পরে এতে যোগ দিয়েছে। মার্চ চলাকালে আশপাশের দোকানিরা হাত নাড়িয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবিস্তারিত পড়ুন

বিবিসি বাংলার প্রতিবেদন

শেখ হাসিনা-পরবর্তী বাংলাদেশকে ভারত যে দৃষ্টিতে দেখছে

ঢাকায় শেখ হাসিনা সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার ঠিক দিন ১৫ আগের কথা। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’র সম্পাদকীয়র শিরোনাম ছিল ‘ডিসটার্বিং ইন ঢাকা’। ওই সম্পাদকীয়তে আরও লেখা হয়েছিল, ‘কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে, তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী রাজনীতিরই উপসর্গ। ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কী, তা নিয়ে ভাবার!’ (‘ইন্ডিয়াবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে দেশে এনে সবার সামনে বিচার করা হবে: ড. ইউনূস

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, তা একটি ‘অবন্ধুসুলভ আচরণ’। যতক্ষণ পর্যন্ত ঢাকা ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধ না করছে, ততক্ষণ পর্যন্ত তাকে অবশ্যই চুপ থাকতে হবে। ড. মুহাম্মদবিস্তারিত পড়ুন