Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সম্পদের হিসাব দেয়ার নির্দেশ

সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। রোববার (১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসিডেন্ট পুতিনকে গ্রেফতারের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের

মঙ্গোলিয়া সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে সুইজারল্যান্ডের হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সংস্থাটির মুখপাত্র ফাদি আল-আবদুল্লাহ শনিবার বলেছেন, উলানবাটরকে অবশ্যই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করতে হবে, কারণ মঙ্গোলিয়া আইসিসির সদস্য। রোববার দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের ৮৫তম বার্ষিকী উপলক্ষে প্রতিবেশী মঙ্গোলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে পুতিনের। মঙ্গোলিয়া আবার আইসিসির অন্যতম সদস্য দেশ। সে কারণে নীতিগতভাবে দেশটি আইসিসির গ্রেফতারি পরোয়ানা মেনে চলতে বাধ্য। ইউক্রেন যুদ্ধে পুতিনেরবিস্তারিত পড়ুন
সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব নেবে সরকার

সব সরকারি চাকরিজীবীকে সম্পদের হিসাব দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি হওয়ার কথা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের পর চাকরিজীবীদের সেই হিসাব কিভাবে, কোন পদ্ধতিতে নেওয়া হবে, সে বিষয়ে একটি ফরম্যাট প্রস্তুত করা হবে বলে জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। জানা গেছে, পাঁচ বছর পর পর সরকারি কর্মচারীর সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান চালু হয় ১৯৭৯ সালে। পাঁচ বছরবিস্তারিত পড়ুন
বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা দিচ্ছে হুয়াওয়ে

বাংলাদেশের সাম্প্রতিক বন্যা ৫৭ লাখের বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি অগণিত পরিবারকে করেছে গৃহহীন। দেশের বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় অনেক জনগোষ্ঠী হারিয়েছে তাঁদের জীবিকা ও সম্পদ। তবে অনেক প্রতিকূলতা সত্ত্বেও দেশের মানুষ একত্রিত হয়ে দৃঢ়তার সাথে এই পরিস্থিতি মোকাবিলা করছে। বন্যাদুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দেয়ার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার – এই এগারোটি জেলা যেভাবে মারাত্মকভাবেবিস্তারিত পড়ুন
ডিজেল-অকটন-পেট্রোলের দাম কমলো

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজিলের দাম কমেছে ১ টাকা ২৫ পয়সা, অকটন-পেট্রোলের দাম কমেছে লিটারে ৬ টাকা। শনিবার (৩১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য জানান। জানা গেছে, নতুন দাম অনুযায়ী অকটেন ১২৫ টাকা, পেট্রোল ১২১ টাকা ও ডিজেল ১০৫ টাকা ২৫ পয়সা বিক্রির সিদ্ধান্ত হয়েছে। শনিবার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর করা হবে। সূত্র:কালবেলা
আকস্মিক ভেঙে গেলো কলারোয়ার বেত্রাবতী নদীর বাঁশের সাঁকো

শেখ জিল্লু: কলারোয়ার তরকারি বাজার সংলগ্ন বেত্রবতী নদীর উপর কাঠ ও বাঁশের তৈরি সাঁকোটি আকস্মিক ভেঙে পড়েছে। নদীর পানির তীব্র স্রোতে শুক্রবার বিকেলে সাঁকোটি ভেঙে দুই খন্ড হয়ে যায়। ফলে সাঁকোর উভয় পাড়ের মানুষ হঠাৎ করে অবর্ণনীয় সমস্যার মুখে পড়েছেন। স্থানটি কাঠের ব্রিজ নামে পরিচিত। সাঁকোর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা কলারোয়া পৌরসভার সাবেক প্রশাসক প্রয়াত আজিজুল হক চৌধুরীর ছেলে সাংবাদিক আরিফুল হক চৌধুরী জানান, বিকেল পৌণে ৪টার দিকে সাঁকোটি ভেঙে যায়। সেইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ট্রাক-ট্যাংকলরী-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১০ অক্টোবর

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা ট্রাক ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ খুলনা-৭৬৪) এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় নারিকেলতলাস্থ ইউনিয়নের চত্বরে শেখ মিলন রহমানের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিকদলের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক দলের সহ যুগ্ম সাধারন সম্পাদক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পাচারের শিকার নারী-পুরুষদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরায় মুক্তি সাউথ এশিয়া প্রকল্পের উপকারভোগীদের জীবন দক্ষতা বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে। ২৯ ও ৩০ আগস্ট অগ্রগতি রিসোর্ট, সাতক্ষীরার কনফারেন্স রুমে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ইউএসস্টেট ডিপার্টমেন্ট এর অর্থায়নে ও একপাট-লুক্রেমবার্গ এর সহযোগিতায় রাইটস যশোর এ প্রশিক্ষনের আয়োজনে করে। প্রশিক্ষণে অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মানব পাচারের শিকার ও মানব পাচারে ক্ষতিগ্রস্থ হওয়া ১৫ জন নারী-পুরুষ। প্রকল্পটি মানব পাচারের শিকারবিস্তারিত পড়ুন
গুম হওয়া ব্যক্তিদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: মির্জা ফখরুল

বাংলাদেশে গত ১৫ বছরের গুমের ঘটনা জাতিসংঘের অধীনে তদন্তের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেয়ার দাবি জানান। শুক্রবার (৩০ আগস্ট) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এক সংহতি সভায় তিনি এ কথা বলেন। এতে বিএনপিসহ অঙ্গ সংগঠনের গুম হওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘দীর্ঘকাল রাজনীতিতে আছি।বিস্তারিত পড়ুন
আগামি নির্বাচন ইতিহাসের কঠিন পরীক্ষা: তারেক রহমান

আগামি জাতীয় নির্বাচনকে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আগামি নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল। শুক্রবার (৩০ আগস্ট) রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি গত ১৭ বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে, তার ধারবাহিকতা রাখতেবিস্তারিত পড়ুন

