Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যশোরের শার্শা সীমান্তে বিএসএফের গুলিতে চোরাকারবারি আহত

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে শামিম হোসেন (২৪) নামে এক চোরাকারবারি আহত হয়েছে। সোমবার দুপুরে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশচন্দ্রপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আহত শামিম হোসেন হরিশচন্দ্রপুর গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। জানা যায়, সোমবার দুপুরে শামিম হোসেনসহ ৪/৫ জন চোরাকারবারি বাংলাদেশের হরিশচন্দ্রপুর সীমান্তের ৪/৫নং পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে ভারতীয় সীমান্তের সোনাই নদী পাড় হয়ে কোন কিছু চোরাচালানের উদেশ্য ভারতে প্রবেশ করে। এ সময় ভারতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা রাইচ মিল মালিক সমিতির

সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির পক্ষ থেকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১ জুন) বেলা ১২ টায় শহরের আবুল কাশেম সড়কস্থ সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মোকাদ্দেস খান চৌধুরীর ( মিন্টু চৌধুরী) সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিতবিস্তারিত পড়ুন
বাংলাদেশ- ভারত সম্প্রীতি উৎসব
দুই বাংলার গুণীজনদের সংবর্ধনায় সাতক্ষীরার মনোরঞ্জন কর্মকার

জুয়েলারি শিল্পে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও নিউ লক্ষ্মী নারায়ণ জুয়েলার্সের প্রোপাইটার মনোরঞ্জন কর্মকার। বাংলাদেশ-ভারত সম্প্রীতি উৎসব ২০২৪ দুই বাংলার গুণীজনদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো। ভারত বাংলাদেশ সম্প্রীতি উৎসব ও গুণীজন সম্মাননা ভারত-বাংলাদেশ কালচারাল সোসাইটির উদ্যোগে শুক্রবার (৩১ মে) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার হস্তান্তর করাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় রোগীদের সেবা দিতে মহাসিনা মাতৃকল্যাণ ক্লিনিকের যাত্রা শুরু

কলারোয়ায় রোগীদের সেবা দিতে মহাসিনা মাতৃকল্যাণ ক্লিনিক যাত্রা শুরু করেছে। এটি একটি সেবামূলক প্রাইভেট হাসপাতাল। শনিবার (১জুন) বিকালে দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সেবামূলক প্রতিষ্ঠানটির শুভ যাত্রা শুরু হয়। উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ওয়াল্টন প্লাজার দ্বিতীয় তলা এই ক্লিনিকটি। এখানে রয়েছেন-এমবিবিএস, সিএমইউ, সিসিডি, ডিএমইউ, এডিএমইউ ডা: সিরাতুন তাসকিরা বাঁধন। ক্লিনিকটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অধ্যাপক আব্দুর রাজ্জাক, মাওলানা আইয়ুব আলী, অগ্রনি ব্যাংকের ডিজিএম সিরাজুল হক, বাংলাদেশ ব্যাংক খূলনার অতিরিক্ত পরিচালক আমিনুরবিস্তারিত পড়ুন
কেশবপুরে ৩৬তম ৮ম প্রহর ব্যাপি মহানামযজ্ঞ অনুষ্ঠানের সমাপনী

যশোরের কেশবপুরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ৩৬তম ৮ম প্রহর ব্যাপি মহানামযজ্ঞ অনুষ্ঠানের সমাপনী হয়। উপজেলার চুয়াডাঙ্গা সার্বজনীন কালীমন্দির প্রাঙ্গনে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ৩৬তম ৮ম প্রহর ব্যাপি মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের বিশ্বাস, প্রেসক্লাব কেশবপুর দপ্তর সম্পাদক ও দৈনিক সকালের সময় কেশবপর প্রতিনিধিবিস্তারিত পড়ুন
নড়াইলে যুবককে কুপিয়ে খুন

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়ন ও গ্রামে কুপিয়ে হত্যার ঘটনার খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আনিস শেখ (৩৫) উপজেলার কলাবাড়ীয়া গ্রামের মুসারেফ শেখের ছেলে। উপজেলার নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, উপলেজার কলাবাড়ীয়া ইউনিয়নের চরকান্দিপাড়া ইটের ভাটা থেকে সন্ধারপর আনিসকে দুবৃত্তরা এলোপাতাড়ীভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী খুলনা জেলার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েবিস্তারিত পড়ুন
নড়াইলে পুলিশ প্রিমিয়ার ক্রিকেট লীগ-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নড়াইল জেলা পুলিশ লাইনস্ মাঠে জেলা পুলিশের আয়োজনে “পুলিশ প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৪” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। তিনি প্রথমে ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। পরে তিনি নিজে ব্যাটার হিসেবে খেলে খেলার উদ্বোধন করেন। শুক্রবার (৩১ মে) খেলা শেষে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই। শরীর ও মনকে সুস্থ ওবিস্তারিত পড়ুন
প্রাইম ব্যাংক পিএলসি’র ২৯তম এজিএম অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক পিএলসি’র ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ৩১২ জন নিবন্ধিত শেয়ারহোল্ডারগণসহ স্টক এক্সচেন্জ ও অডিটরগণের প্রতিনিধিগণ অংশগ্রহন করেন। লাইভ ট্রান্সমিশনকৃত এই সভায় ২০২৩ সালে সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ, আর্থিক বিবরণী, ডিরেক্টরস ও নিরীক্ষা প্রতিবেদন, অবসরগ্রহনকারী পরিচালকগণের পুনঃনির্বাচন, স্বতন্ত্র পরিচালকগণের নিয়োগ/পুনঃনিয়োগ, এবং স্ট্যাটুইটরী ও কমপ্লায়েন্স অডিটরের পুনঃনিয়োগসহ ৬টি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডারগণ অনুমোদন করেন। ব্যাংকের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নির্বাচন পরবর্তী অশান্তি, ধাক্কা-ধাক্কি, আ.লীগ নেতাসহ ৪ পুলিশ আক্রান্ত!

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা নির্বাচন পরবর্তী অশান্তি দেখা দিয়েছে। এতে পরষ্পর বিরোধী বক্তব্য উঠে এসেছে। অপ্রীতিকর ঘটনায় ৪ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে বলে পুলিশ বলছে। আর ভারতীয় তামিল ছবির আদলে উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতাও পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন বলে দলীয় নেতৃবৃন্দ বলছেন। বৃহস্পতিবার রাতে থানা চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন কলারোয়ার যুগিখালী ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী আমিনুল ইসলাম লাল্টুর পক্ষে ইউপি চেয়ারম্যান রবিউলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ৮ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ংকরী ঘূর্ণিঝড় রেমালের আঘাতে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে কাচা ও পাকা মিলে ৭৯৪টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩৩টি বসতবাড়ি। এতে গত দুই দিনে ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছে প্রায় দেড় লাখের বেশি মানুষ। গত দুই দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন উপকূলের মানুষ। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব থেকে উপকূলবাসীকে হতাহত ও বিপুল ক্ষতির হাত থেকে রক্ষাকবচ হিসেবে বাঁচিয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। সোমবার (২৭বিস্তারিত পড়ুন

