Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যুদ্ধপরাধের দায়ে সাতক্ষীরার আবু বক্কর কুমিল্লায় আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল যুদ্ধপরাধের আসামী সাতক্ষীরা জেলার আবু বক্কর সিদ্দিক (৮০) কে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব ১১ সিপিসি ২। গ্রেফতারকৃত আসামী আবু বক্কর সিদ্দিক সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উত্তর কদমতলা এলাকার মৃত মান্দার সর্দার এর ছেলে। রবিবার (১২ মে) রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। সোমবার (১৩ মে) সকালে র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসানের স্বাক্ষরিত এক প্রেসবিস্তারিত পড়ুন
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি মর্যাদার দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত পাঠ করেন, আইডিইবি জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এম এম এ আবু জায়েদ বিন গফুর। লিখিত বক্তব্যে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়নে সরকার কারিগরি ওবিস্তারিত পড়ুন
নড়াইলে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গে চেয়ারম্যান প্রার্থীদের জরিমানা

নড়াইল সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৪ মে) দুপুরে তুলারাপুর বাজার এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল মাহমুদ তুফানের নির্বাচনী প্রচার কেন্দ্রে উপস্থিত হয়ে নির্বাচনী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ নির্বাচন আচরণ বিধি ভঙ্গের দায়ে জরিমানা করেছেন। জানা গেছে, নড়াইল পৌরসভার নতুন ভবনে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে ভোট ক্যাম্পেইন করা, দেয়ালে পোষ্টার, পাঁচের অধিকবিস্তারিত পড়ুন
নড়াইলে পিঠে ছুরিবিদ্ধ কিশোরের মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় ফয়সালা মুন্সী (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার (১৩ মে) রাত ৯টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামের মারকাজুল মাদরাসার উত্তর পাশের সড়ক থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফয়সাল মুন্সী উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহমেদ মুন্সীর ছেলে। সে পেশায় ইজিভ্যান চালক ছিলেন। পুলিশ ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ফিংড়ি ও আলিপুর ইউনিয়নে নারী ও কিশোরীদের সমন্বয়ে দল ভিত্তিক সভা

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে ১০টি এবং আলিপুর ইউনিয়নে ৮টি নির্বাচিত গ্রুপে পৃথকভাবে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” নামক প্রকল্পের আলোকে ৩৩জন নারী ও কিশোরীদের সমন্বয়ে দল ভিত্তিক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার থেকে সোমবার পর্যন্ত (৭, ৮, ৯, ১২ ও ১৩ মে) মাসিক সভা অনুষ্ঠিত হয়। দল ভিত্তিক মাসিক মিটিং এ ২০জন নারী ও ১৩জন কিশোরী উপস্থিত ছিলেন। চলতি মাসের প্রতিটিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কদর বেড়েছে দুলালের দইয়ের

অতিথি আপ্যায়ন কিংবা রসনা তৃপ্তি করে প্রিয়জনের মন ভোলাতে সাতক্ষীরার কলারোয়ার দুলালের দইয়ের যেনো বিকল্প নেই। দইয়ের স্বাদ না নিয়ে কলারোয়া ছাড়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। কলারোয়ার কোনো ভোজ উৎসবে খাদ্য তালিকায় দই নেই এমন কেউ ভাবতেই চান না। হোক না সে অতিদরিদ্র কিংবা এলাকার কোন ধনী পরিবার। কলারোয়ার সেরা দই দুলালের দই দিন দিন হয়ে উঠেছে আতœীয়তার সেতুবন্ধ। দইকে কেন্দ্র করেই কলারোয়ায় পেয়েছে নতুন এক পরিচিতি। স্বাদে অতুলনীয় হওয়ায় দই এখনবিস্তারিত পড়ুন
বিএনপি-জামায়াত ধর্মীয় অনুভূতি নিয়ে অপরাজনীতি করে: হাছান মাহমুদ

বিএনপি ইসরাইলের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এক মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে ইসরাইলের দোসরে পরিণত হয়েছে। নেতানিয়াহুর দোসরে পরিণত হয়েছে। ইসরাইলের এজেন্টদের সঙ্গে মিলে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন
তাসকিনকে সহ-অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

বিশ্বকাপের বাকি আর মাত্র ১৬ দিন। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। চোট–শঙ্কায় থাকা তাসকিন আহমেদ আছেন দলে, তিনিই বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ–অধিনায়ক। অধিনায়ক যথারীতি নাজমুল হোসেন। মঙ্গলবার দুপুর দেড়টায় বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটির ঘোষণা করা দলে কোনো চমক নেই। বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের প্রায় সবকিছুই যেন চূড়ান্ত। এমন সময়েই ‘বিনা মেঘে বজ্রপাত’ হয়েবিস্তারিত পড়ুন
মার্কিন স্যাংশন, ভিসানীতি পাত্তা দেই না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির আন্দোলনের ব্যর্থ চেষ্টা। আন্দোলনে ব্যর্থ হয়ে খড়কুটো ধরে বাজতে চায় তারা। আসলে তাদের কোনো ইস্যু নাই। তারা ভারতীয় পণ্য বর্জনকে ইস্যু বানাতে চায়। আমার প্রশ্ন হলো-ভারতীয় মসলা ছাড়া কি আমাদের চলে? আমরা মার্কিন স্যাংশন, ভিসানীতি পাত্তা দেই না বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের এ শীর্ষ নেতা। মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আলোচনাকালে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদেরবিস্তারিত পড়ুন
ফের ঢাকায় ডোনাল্ড লু

বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড লু। যদিও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর চারবার বাংলাদেশ সফর করেছেন লু। গত বছরের জুলাইয়ে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলংকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। ঢাকা সফরের সময় তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদবিস্তারিত পড়ুন

