বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবিশ্বাস্য জয়ে ১৩৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালো বাংলাদেশ

২৬ রানে ৬ উইকেট হারানোর পর জয়ের স্বপ্ন দেখা দুঃসাধ্য। লিটন দাস-মেহেদী হাসান মিরাজরা এমন স্বপ্ন দেখতে পেরেছিলেন কিনা নিশ্চিত নয়, তবে তারা সে স্বপ্নপূরণের দলকে অনেকটা এগিয়ে দিয়েছেন। নতুন আশার সঞ্চার করেছেন। সপ্তম উইকেটে তাদের রেকর্ড ১৬৫ রানের জুটিতে জয়ের ভিত পাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে। আর এই জয়ের ১৩৭ বছরের পুরোনো এক রেকর্ডে ভাগ বসিয়েছে দল।

কোনো টেস্টের প্রথম ইনিংসে এত অল্প রানে ৬ উইকেট খোয়ানোর পরও কোনো দলের জয় টেস্ট ক্রিকেটে দেখা গিয়েছিল সেই ১৮৮৭ সালে। যার মানে দাঁড়ায়, ১৩৭ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল বাংলাদেশ।

১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে প্রথম ইনিংসে ১৭ রানে ৬ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। পরে তারা ৪৫ রানেই গুটিয়ে যায়। তারপরও অজিদের জয়ের জন্য ১১১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে ১৩ রানে ম্যাচ জিতেছিল সফরকারীরা।

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৭৪ রানে আটকে দেয় বাংলাদেশ। কিন্তু নাগালের মধ্যে পাকিস্তানকে থামিয়ে দেওয়ার সুফল বুঝে নিতে গিয়ে উল্টো বিপদে পড়ে শান্তর দল। ২৬ রানের মধ্যে ৬ ব্যাটার সাজঘরের পথ ধরলে আভাস মেলে মহাবিপর্যয়ের।

তবে সপ্তম উইকেটে লিটন-মিরাজের সেই ইতিহাসগড়া জুটিতে কক্ষপথে থাকে বাংলাদেশ। সে ইনিংসে সেঞ্চুরির পুরস্কার হিসেবে ম্যাচসেরা হয়েছেন লিটন দাস। আর সিরিজজুড়ে ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করে মিরাজ হয়েছেন প্লেয়ার অব দ্য সিরিজ।

একই রকম সংবাদ সমূহ

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা