Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ‘রেড লাইন’ নেই: ব্লিঙ্কেন

এমন কোনো ‘রেড লাইন’ বা বৈরী সীমারেখা নেই, যেটি অতিক্রম করলে ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, তবে আমরা রাফায় তাদের পূর্ণমাত্রার অভিযান শুরুর বিষয়ে সতর্ক করেছি। এনবিসির ‘মিট দ্য প্রেস’ শোতে রোববার গাজার দক্ষিণের শহর রাফা ইস্যুতে বাইডেনের নীতির পক্ষে যুক্তি দিতে গিয়ে এ কথা বলেন তিনি। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক খবরে বলা হয়েছে, ব্লিঙ্কেন মনে করেন ১৫ লাখ বাসিন্দারবিস্তারিত পড়ুন
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাবে। আজ সোমবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া শুরু হবে। আবেদন গ্রহণ চলবে আগামী ১৯ মে পর্যন্ত। ফল পুনর্নিরীক্ষণে প্রতিপত্রের জন্য ১২৫ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। শুধু টেলিটক প্রিপেইড ফোন থেকে RSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আরোবিস্তারিত পড়ুন
মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে ৪০ জন নথিবিহীন অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ২৭ প্রবাসীও আছেন। রবিবার রাজ্যের গেলাং পাতাহ এলাকার ১৯টি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জল শামসুদিন এক বিবৃতিতে বলেছেন, রাজ্যে বসবাসকারী বৈধ ভ্রমণ নথি নেই এমন বিদেশিদের সম্পর্কে জনসাধারণের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে জোহর জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশন ২৪৬ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্য থেকে নথিবিহীন ৪০বিস্তারিত পড়ুন
রুশ প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিলেন পুতিন

রুশ প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিলেন পুতিন ছবি: এএফপি প্রতিরক্ষামন্ত্রী সেরগেই সোইগুকে সরিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার এই পদক্ষেপকে ইউক্রেন আক্রমণের দুই বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার সামরিক নেতৃত্বে একটি বড় ধরনের পরিবর্তন বলে মনে করা হচ্ছে। খবর বিবিসি, এএফপি। রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল প্রকাশিত মন্ত্রী পদের মনোনয়নের তালিকা অনুসারে, অর্থনীতিবিদ আন্দ্রে বেলোসোভকে শোইগুর স্থলাভিষিক্ত করার প্রস্তাব দিয়েছেন পুতিন। ৬৮ বছর বয়সী সেরগেই সোইগু ২০১২ সাল থেকেই রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসেবেবিস্তারিত পড়ুন
একাদশ শ্রেণীতে
কলেজে ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের একাদশে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে ২৬ মে। তবে সোমবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ে এ নিয়ে বৈঠক হবে। সেখানে চূড়ান্ত হবে দিনক্ষণ। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, একাদশে ভর্তির আবেদন, ভর্তির সময়সীমার খসড়া করা হয়েছে। সেখানে ২৬ মে তারিখ থেকে আবেদন শুরুর প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে। মন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত হতে পারে। মন্ত্রণালয়ের একজন উপসচিব জানান, গত বছরের মতো এবারও উত্তীর্ণদের ফলাফল ওবিস্তারিত পড়ুন
ভোমরা স্থলবন্দরে অস্থিতিশীল সৃষ্টিকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না

সাতক্ষীরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সরকারের রাজস্ব আয়ের উৎস ভোমরা স্থলবন্দরে অস্থিতিশীল সৃষ্টিকারীদের কোনভাবেই ছাড় না দেওয়ার অঙ্গিকার করলেন বক্তারা। এছাড়া চলতি আম মৌসুমে ক্যালেন্ডার অনুযায়ী নিরাপদ আম সংগ্রহ ও পরিবহনে যথাযথ ব্যবস্থা নেওয়া, শহরের প্রাণ সায়রের খালকে প্রবাহমান করতে সুইস গেটের সাথে সংযুক্ত করা, শহরে যানজট নিরসনে দিনেরবেলায় ট্রাক চলাচল বন্ধের বিষয়টি জোর দেওয়া, শহরে যানজট সৃষ্টিকারী অনিবন্ধিত ইজিবাইকগুলো শহরের বাহিরে চলাচলের জন্য নির্দেশ দেওয়া, জেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপরবিস্তারিত পড়ুন
রহস্যময়ে মনোনয়ন প্রত্যাহার
সাতক্ষীরা সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই ভাইস চেয়ারম্যান শামস্ ও কোহিনুর

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জনই মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষিত হতে যাচ্ছেন শামস ইশতিয়াক। অপরদিকে সোনিয়া পারভীন শাপলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করায় সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলামই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্রবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিশ্ব ‘মা’ দিবসে মাকে মমতায় স্মরণ

কলারোয়ায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। “শেখ হাসিনার বারতা- নারী -পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সানে রেখে রবিবার (১২ মে) সকাল ১১ টায় দিবসটি পালনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তারের সভাপতিত্বে ও সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়ার পরিচালনায় সভায় অতিথিবিস্তারিত পড়ুন
সিএজি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ায় আলোচনা সভা

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যলয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ায় ৩দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রমের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হিসাবরক্ষণ অফিসার তুহিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাতুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মহস্য অফিসার রবিন্দ্র নাথ মন্ডল, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইজুর রহমান, কলারোয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় দাখিলে পাশের হার ৯৬%, ‘এ+’ ৫১ জন

কলারোয়া উপজেলার মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসা থেকে উপজেলার সব মাদ্রাসা মিলিয়ে ৬৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ১৬ জন অনুপস্থিত, ৫১ জন ‘এ+’ ও অকৃতকার্য হয়েছে ২৮ জন। উপজেলায় মাদ্রাসার পাশের হার ৯৫.৫২%। এরমধ্যে সর্বাধিক ১৬ জন ‘এ+’ পাওয়ার গৌরব অর্জন করেছে ইসলামপুর দাখিল মাদ্রাসা। এদিকে, কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসা দাখিল পরীক্ষায় ৩জন ‘এ+’ সহ শতভাগ পাশ করেছে। ২০২৪ সালের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার প্রকাশিতবিস্তারিত পড়ুন

