শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নবজীবন ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু

মাহফিজুল ইসলাম আককাজ ও শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: ‘নবজীবন আরও একধাপ এগিয়ে’ উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা দিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ খান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এবং নবজীবনের একটি সহযোগি প্রতিষ্ঠান নবজীবন ডায়াগনস্টিক সেন্টার’র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টায় আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরার মুন্সিপাড়া এলাকায় ব্যবস্থাপনা পরিচালক, নবজীবনের নির্বাহী পরিচালক এবং দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রকাশক সম্পাদক তারেকুজ্জামান খান’র সভাপতিত্বে নবজীবন ডায়াগনস্টিক সেন্টার’র আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ খান ফাউন্ডেশনের সভাপতি হাফিজুর রহমান খান চৌধুরী, নবজীবনের সভাপতি শামছুল আলম খান, নবজীবনের সাবেক সভাপতি অধ্যাপক আবুল কাশেম, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, আইডিইবির জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হামিদ, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল গফ্ধসঢ়;ফার, নবজীবন নির্বাহী কমিটির সদস্য আফরোজার রহমান খান চৌধুরী, নবজীবন নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, দৈনিব সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম, রাশিদা স্কুল এ্যান্ড কলেজের সভাপতি শামসুদ্দীন গজনবী বাবলু প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন ফাহিম আল-ফুয়াদ, সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী (মিন্টু চৌধুরী), দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইনস্টিটিটিউটের অধ্যক্ষ জাকির হোসেন, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, দন্ত চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক ডেন্টিস রুহুল ফরহাদ দিপু, এড. আসাদুল ইসলাম খান চৌধুরী, বিশিষ্ট বীজ ব্যবসায়ী মো. আকতার আলী শাহাজান প্রমুখ।

“নবজীবন ডায়াগনস্টিক সেন্টার’র চিকিৎসা সেবায় থাকছে ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, চর্ম যৌন ও এলার্জি বিশেষজ্ঞ ডাক্তার, গাইনী ও অব্ধসঢ়;স, নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিকস্ধসঢ়; ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা। এছাড়াও রয়েছে সকল ধরনের ডিজিটাল এক্স-রে, ৪উ ঈড়ষঁৎ উড়ঢ়ঢ়ষধৎ মেশিনে সকল প্রকার আল্ট্রাসনোগ্রাম, প্যাথলজিক্যাল সকল পরীক্ষা-নিরীক্ষা, ইসিজি ঊঈএ # ইকো ঊঈঐঙ, হরমোনসহ রক্তের সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষা। নবজীবন ডায়াগনস্টিক সেন্টার’র সেবার বৈশিষ্ট্য সমূহ- সর্বাধুনিক প্রযুক্তি ও কম্পিউটারাইজড পদ্ধতিতে নিভুল রোগ নির্ণয়, প্যাথলজি কনসালট্যান্ট দ্বারা রিপোর্ট প্রদান, বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগি দেখা, পরিস্কার পরিচ্ছন্ন ও আন্তরিক সেবা প্রদান, ২৪ ঘন্টা ফার্মেসি খোলা, শীতাতপ নিয়ন্ত্রিত, আউটডোরে মাত্র ১০০ টাকায় এমবিবিএস ডাক্তার দ্বারা রোগি দেখা হবে। সার্বক্ষণিক গাইনী ও মেডিসিন ডাক্তার দ্বারা সেবা প্রদান করা হবে। সেই সাথে স্বল্প খরচে উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা দিতে নবজীবন ডায়াগনস্টিক সেন্টার কাজ করে যাবে ইনশাল্লাহ।”

নবজীবন ডায়াগনস্টিক সেন্টার’র উদ্বোধনকালে সুধীজন, নবজীবনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলার বিশেষজ্ঞ ডাক্তারসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামালনগর গোরস্থান জামে মসজিদের পেশ ইমান ইয়াছিন আলম খান।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নবজীবন ইন্সটিটিউটের সহকারি প্রধান শিক্ষক শেখ মফিজুর রহমান হ্যাপি।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো