Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কুষ্টিয়ায় ৩ লক্ষ নকল আকিজ বিড়িসহ আটক ১

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার টলটলিপাড়া এলাকার একটি সড়কে অভিযান চালিয়ে তিন লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একটি সিএনজি জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এ অভিযান পরিচালনা করেন। এসময় সিএনজি চালককে আটক করা হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্নবিস্তারিত পড়ুন
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে আমেরিকার বিশ্ববিদ্যালয়সমূহে চলমান ‘ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট’ এর প্রতি গণসংহতি প্রকাশ করা হয়। এসময় শিক্ষার্থীদের গাজায় গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিনি শিশু হত্যা আর নয় ও আমরা ফিলিস্তিনদের পক্ষেসহ প্রভৃতি ইসরাইল বিরোধী প্ল্যাকার্ড হাতে অংশ নিতে দেখা যায়। এসময় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েবিস্তারিত পড়ুন
সেলিম রেজার নতুন ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হলেন একঝাঁক তারকা

সম্প্রতি নতুন এই ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন দেশের একঝাঁক অভিনেতা-অভিনেত্রীরা। সেলিম রেজার পরিচালনায় একঝাঁক তারকা নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’। ব্যাড গার্লস এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ। এতে কয়েকজন তরুণীর গল্প বলা হবে। এটি প্রযোজনা করছেন ইমরান সরকার। জানা গেছে ‘সিনেটেক ওটিটি প্লাটফর্ম ও সিনেটেক ইউটিউব এর জন্য বানানো হচ্ছে ব্যাড গার্লস। এই প্রসঙ্গে পরিচালক সেলিম রেজা বলেন, বর্তমান সমাজের বাস্তবতা ও নানা বিষয়বিস্তারিত পড়ুন
সম্পদ বৃদ্ধিতে এমপিদের চেয়ে এগিয়ে চেয়ারম্যানপ্রার্থীরা: টিআইবি

চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ধনাঢ্য প্রার্থীর ছড়াছড়ি। জাতীয় সংসদের মতো এ নির্বাচনেও ব্যবসায়ীদের দাপট বেশি। প্রথম ধাপের নির্বাচনে ১১৭ প্রার্থী রয়েছেন, যাদের প্রত্যেকের কোটি টাকার বেশি সম্পদ রয়েছে। কমপক্ষে এক একর পরিমাণ জমি রয়েছে-এমন প্রার্থী রয়েছেন ৫৫০ জন। আইনি সীমা অনুযায়ী একজনের ১০০ বিঘা বা ৩৩ একর বেশি জমি থাকার নিয়ম নেই। অথচ ওই সীমা অতিক্রম করা জমি রয়েছে অন্তত আট চেয়ারম্যানপ্রার্থীর। তাদের একজনের সর্বোচ্চ ৭৪.২৭ একর জমি আছে। গতবিস্তারিত পড়ুন
কমেছে নারী বেকার, বাড়লো পুরুষ বেকার

দেশে এখন বেকারের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার। যেখানে বর্তমানে দেশে ১৫ ও এর বেশি বয়সী কর্মে নিয়োজিত এবং বেকার জনগোষ্ঠী তথা মোট শ্রমশক্তি ৭ কোটি ১১ লাখ ৬০ হাজার। গত দুই বছরের বেশি সময়ে দেশের শ্রমশক্তির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। সেই সঙ্গে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে বেকারের সংখ্যায়ও হেরফের হয়নি। অবশ্য ২০২৩ সাল শেষে গড় বেকারের সংখ্যা ছিল ২৪ লাখ ৭০ হাজার। সে হিসাবে গতবিস্তারিত পড়ুন
উপজেলা নির্বাচন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার (৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী ১৪১টি উপজেলা পরিষদের (সংযুক্ত তালিকা অনুযায়ী) সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন (৮ মে) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো। এদিকে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদেবিস্তারিত পড়ুন
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যে সিদ্ধান্ত

আপাতত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেই বলেন মন্তব্য করেছেন, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার (৬ মে) জাতীয় সংসদের অধিবেশনে দুটি সম্পূরক প্রশ্নের উত্তরে জনপ্রশাসনমন্ত্রী এসব কথা জানান। আওয়ামী লীগের সংসদ সদস্য রফিকুল ইসলাম বীর উত্তম ও সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সদস্য ফরিদা ইয়াসমিন এ সংক্রান্ত প্রশ্ন করেন। রফিকুল ইসলাম তার প্রশ্নে বলেন, সরকারি চাকরিতে যোগদানের যে বয়সসীমা রয়েছে, তা অনেক আগে নির্ধারণ করা হয়েছিল। ইতোমধ্যে আমাদের দেশের মানুষের আয়ুষ্কালবিস্তারিত পড়ুন
উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি হবেই: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের কোনো না কোনোভাবে শাস্তির মুখোমুখি হতেই হবে। সোমবার (৬ মে) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে বলেন, গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনোদিনই ছিল না। ১৯৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত তারাই গণতন্ত্রকে ধ্বংস করেছে। সভায় আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
ঝড়ে লন্ডভন্ড চট্টগ্রাম

কালবৈশাখী ঝড়ে চট্টগ্রাম নগরীসহ বেশকিছু এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। সড়কে গাছ আছড়ে কোথাও কোথাও বন্ধ হয়ে গেছে যান চলাচল। এছাড়া, কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিপাতে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার (৬ মে) দুপুরের পর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে শুরু হয় ভারী বৃষ্টিপাত। প্রায় দুই ঘণ্টা স্থায়ী বৃষ্টিতে প্লাবিত হয়েছে নগরীর নিম্নাঞ্চল। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ, চৌমুহনী, দেওয়ানহাট, মাদারবাড়ি, চকবাজার, ইপিজেড, জিইসি মোড়, হালিশহর, মুরাদপুর, বহদ্দারহাট, পাঁচলাইশ, দুইবিস্তারিত পড়ুন
দ্রুত গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘সারা বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে আমাদের কিছুটা লোডশেডিং করতে হচ্ছে। বিশেষত গ্রামাঞ্চলে অনেক জায়গায়। এটি আমরা গত এক মাস ধরে পর্যবেক্ষণ করছি। আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট, বিশেষত ওয়েল বেইজড পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ আছে। সেগুলো আমরা ধীরে ধীরে চালু করছি।বিস্তারিত পড়ুন

