বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিএনপির ভোট বর্জন সত্ত্বেও

কলারোয়ায় আ.লীগ নেতার নির্বাচনী সভায় ভোট চাইলেন বিএনপি নেতা!

সাতক্ষীরার কলারোয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টুর নির্বাচনী সভায় প্রকাশ্যে ভোট চাইলেন কলারোয়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হোসেন। বিষয়টি মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে রাজনৈতিক মহলে। ৫ মে (শনিবার) বিকালে পৌরসভার ৩নং ওয়ার্ড গদখালী গ্রামে ওই নির্বাচনী সভাটি অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা শওকত হোসেন যখন বক্তব্য রাখছিলেন তখন তার পাশে পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা মফিজুল ইসলাম লাভলুসহবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ কোনো সংঘাতে নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ কোনো সংঘাতে নেই, তবে সত্য বললে তাদের স্বার্থে আঘাত লাগলে তো কিছু করার নেই। রোববার (৫ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দমনে যে আচরণ করা হয়েছিল একই রকম নির্মম আচরণ এখন করা হচ্ছে।বিস্তারিত পড়ুন

ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন

ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ মে) প্রধানমন্ত্রী ফিতা কেটে এএফআইপি ভবনে প্রবেশ করেন এবং নতুন ভবনে স্থাপিত বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। এসময় এএফআইপি কমান্ড্যান্ট মেজর জেনারেল ডা. নিশাত জুবাইদা নতুন ভবনের মূল বৈশিষ্ট্য ও সুযোগ-সুবিধা তুলে ধরেন। ২০১৯ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্যাথলজি সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে ‘সশস্ত্র বাহিনী ইনস্টিটিউট অফ প্যাথলজির সম্প্রসারণবিস্তারিত পড়ুন

মানবিক কলারোয়া গড়ার প্রত্যয়ে লাল্টু-খুকু-ইমরান পরিষদের নির্বাচনী সভা

আগামিতে মানবিক ও সুস্থ ধারার কলারোয়া উপজেলা গড়ার প্রত্যয়ে নির্বাচনী কর্মী সমাবেশ করেছে লাল্টু-খুকু-ইমরান পরিষদ। আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শনিবার রাতে কেঁড়াগাছী ইউনিয়নের পাঁচপোতা প্রাইমারি স্কুল চত্বরে ওই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা এস এম আলতাফ হোসেন লাল্টু বলেন, ‘জাতীয় নির্বাচনের সময় আমরা একটি দলের প্রতীক নিয়ে ভোট করি। কিন্তু স্থানীয় নির্বাচনে দল-মত নির্বিশেষে সকলে মিলে মিশে নির্বাচনে অংশ গ্রহণবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচন

কলারোয়ার চান্দুড়িয়ায় লাল্টু-ইমরান-খুকুর পক্ষে নির্বাচনী সভা

কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লাল্টু প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মে) সন্ধ্যার পর চন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক কমিটির নেতৃবৃন্দের উদ্যোগের ওই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। আগামি ২৯ মে অনুষ্ঠিতব্য কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস এমন আলতাফ হোসেন লাল্টু, ভাইস চেয়ারম্যান শেখ ইমরান হোসেন ও শাহনাজ নাজনিন খুকু প্যানেলকে বিজয়ী করতে প্রস্তুতি ওই সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগ নেতা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার উন্নয়নে পাঁচ এমপিকে এক টেবিলে বসার আহবান নাগরিক কমিটির

সাতক্ষীরার উন্নয়ন ইস্যুতে জেলার পাঁচজন মাননীয় সংসদ সদস্যকে আগামী বাজেট অধিবেশনের পূর্বে এক টেবিলে বসার আহবান জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। শনিবার (৪ মে ২০২৪) সকাল ১০টায় সংগঠনের এক সভায় এ আহবান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল। সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, সাতক্ষীরা জেলার উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ইতোমধ্যে মাননীয় সংসদ সদস্যগণ জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন। বিভিন্ন বিষয় নিয়ে মাননীয় সংসদ সদস্যগণ তাদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রচন্ড গরমে খামারে খামারে মুরগীর মৃত্যু, আতংকিত পোল্ট্রি খামারীরা

প্রচন্ড তাপদাহে সাতক্ষীরার কলারোয়া উপজেলার পোল্ট্রি খামারীরা পড়েছেন মহাবিপদে। প্রতিটি পোল্ট্রি খামারে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০টি মুরগী হিট স্ট্রোকে মারা যাচ্ছে। এর ফলে চলতি মৌসূমে কলারোয়ার পোল্ট্রি খামারীদের ব্যাপক লোকসানে পড়ার সম্ভাবনা রয়েছে। কলারোয়া উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুদাম নন্দী জানান, ‘উপজেলায় প্রায় ১২শ’র মতো পোল্ট্রি ও লেয়ার মুরগীর খামার রয়েছে। এর মধ্যে দেশি জাতের মৃুরগীর সংখ্যা প্রায় ২ লক্ষ ১০ হাজার, বয়লার মুরগীর সংখ্যা প্রায় ২ লক্ষ ৫০ হাজারবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় ধর্ষন চেষ্টা মামলার আসামি গ্রেফতার

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলার এক আসামি গ্রেফতার হয়েছে। গ্রেফতার শেখ ইকরামুল হোসেন রকি (১৯) তালা উপজেলার ধুলান্দা গ্রামের শেখ আহম্মদ আলীর ছেলে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, ‘শেখ ইকরামুল হোসেন রকি একটি ধর্ষন চেষ্টা মামলার আসামি। দক্ষিণ বড় কাশিপুর গ্রাম হতে তাকে গ্রেফতারের পর শনিবার (৪ এপ্রিল) সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সানা (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মরহুম রওশন আলী সানার ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সর্বশেষ গত কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত দুইটারবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে দুই প্রতারক আটক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামে ২ প্রতারক মহিলাদের বিভিন্ন ভাতা কার্ড করার নামে টাকা হাতিয়ে নেওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন। এই চক্রের প্রধান নারাণপুর গ্রামের মৃত আজগার আলীর পুত্র মিজানুর রহমান (৪২) ও চক্রের আর একজন একই গ্রামের আঃ ওহাবের পুত্র আবু সালেক (৪৫)। শনিবার (৪ মে) সকালে উপজেলার মাঘুরালী গ্রামের আবু বক্কারের স্ত্রী ময়নাকে প্রতিবন্ধী ভাতা বাবদ বড় অংকের অনুদান কার্ড করে দেওয়ার নামে দেড় হাজার টাকাবিস্তারিত পড়ুন