Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জেনারেল ও ভোকেশনাল শাখা মিলিয়ে ৮৪ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার পর সারাদেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিদ্যালয় সূত্রে জানা গেছে- চলতি বছরের এসএসসি পরীক্ষায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের জেনারেল ও ভোকেশনালবিস্তারিত পড়ুন
তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

এসো উন্নত তালা গড়ি স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় তালা সদর উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মোবারকপুরের উত্তরণ ট্রেনিং সেন্টারে তালা উন্নয়ন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব তালার উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে তালায় কারিগরি শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে। উপযুক্ত জায়গাবিস্তারিত পড়ুন
কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বিদ্যালয় চত্বরে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন যুগীখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অজিয়ার রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খালেক সানা, সহ-প্রধান শিক্ষক সত্যব্রত সাহা, জয়নগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জামায়াত নেতা সিরাজুল ইসলাম, মাস্টার আব্দুল মজিদ,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১০ দিনব্যাপী এ বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুগ্মসহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন

সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা জেলা) মো: হাফিজুর রহমান। মঙ্গলবার (১১ আগষ্ট) সকালে কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া, লাঙ্গলঝাড়া, যুগিখালী ও জয়নগর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। ইউনিয়ন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজমা খাতুন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা তবিবুর রহমান, লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু মুসা, ইউপি সদস্য শাফিজুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবু সাইম, যুগিখালীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ

সাতক্ষীরায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) আওতায় অভিভাবক সমাবেশ, কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ এবং জমাকৃত সঞ্চয়ের ওপর উৎসাহ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১২টার সময় সাতক্ষীরার বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সাতক্ষীরা সদর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবিবিস্তারিত পড়ুন
রাজনৈতিক ভিন্নতার ঊর্ধ্বে সৌহার্দ্য
সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়

রাজনীতিতে মত ও পথের ভিন্নতা থাকলেও জনস্বার্থে পারস্পরিক সম্মান, সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশই প্রত্যাশা করেন সাধারণ মানুষ। সেই প্রত্যাশার প্রতিফলন দেখা গেছে সাতক্ষীরায় জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম পাবির-এর সঙ্গে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুহা: ইজ্জতউল্লাহ ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক-এর সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও মতবিনিময়ে রাজনৈতিক মতপার্থক্যের বাইরে পারস্পরিক সম্মান ও সহযোগিতারবিস্তারিত পড়ুন
ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ভোমরা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু মুছার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ১০৬ সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের নমীনি ও সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন এর লক্ষ্যে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ব্র্যাকের আয়োজনে কালিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাজমুল হক,ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির ম্যানেজার অপারেশন’স জেরিন তাসনিন, ব্র্যাকের জেলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পর্যায়ে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সজেকা খুলনার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবকবিস্তারিত পড়ুন

