মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক

শিশুদের ‘নোবেল খ্যাত’ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৭) ও মুশফিক উর রহমান (১৭)।
শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতিস্বরূপ তারা এই মনোনয়ন পেয়েছেন।
সুদীপ্ত দেবনাথ ও মুশফিক উর রহমান সাতক্ষীরা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
সুদীপ্ত দেবনাথ শহরের মাস্টারপাড়ার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথের সন্তান। এবং মুশফিক উর রহমান শহরের কলেজ রোডের মুনজিতপুর এলাকার সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল ও বারছাতুন নেছা লাভলী দম্পতির সন্তান।
উল্লেখ্য, নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা শিশুদের এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে।
গত চার বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার নিয়ে কাজ করছেন সুদীপ্ত ও মুশফিক । তারা বাল্যবিয়ে, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে গ্রামীণ ও অনলাইন দুই মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে কাজ করছেন। তাদের উদ্যোগে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং অনেক পরিবার শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে।

সুদীপ্ত ও মুশফিক অনলাইন প্ল্যাটফর্মে ওয়েবিনার, সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারণা ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকার সম্পর্কিত বার্তা পৌঁছে দিয়েছেন। একইসঙ্গে মাঠপর্যায়ে কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছেন। যেখানে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা ও শিক্ষার প্রতি উৎসাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত দেবনাথ বলেন, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে আরও কাজ করতে চাই।
মনোনয়ন প্রসঙ্গে মুশফিক উর রহমান বলেন,” আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কারে মনোনীত হতে পেরে আমি উচ্ছসিত ও আনন্দিত।
ভবিষ্যতেও শিশুদের অধিকার নিয়ে আরো কাজ করছে চাই।
এই মনোনয়ন আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ

সাতক্ষীরায় জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং জমিতে থাকা পাকা ধান কেটে নেওয়ারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করায় মো. নাজমুল হুসাইনকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে উপ-পরিচালক
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন
  • সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে সাধারণ মানুষ
  • কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের আনন্দ মিছিল
  • সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার টাকা নিয়ে প্রতারণার অভিযোগ
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনও’কে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ
  • হঠাৎ সাতক্ষীরার ডি.বি. হাইস্কুল পরিদর্শনে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির
  • সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন
  • সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা