Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রমজানে নেতাকর্মীদের উদ্দেশ্যে ৮ নির্দেশনা দিলো ছাত্রলীগ

পবিত্র রমজান উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত করার উদ্দেশ্যে নেতাকর্মীদের আট নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এর মধ্যে রয়েছে অসহায়দের মাঝে ইফতার ও সেহরি বিতরণ, রক্তদান ও ঈদ উপহার দেওয়ার নির্দেশনা। সোমবার (১১ মার্চ) রাতে দলটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত করা এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ও শেখ হাসিনার প্রত্যক্ষবিস্তারিত পড়ুন
সুপ্রিম কোর্টে মারামারি: রিমান্ড শেষে কারাগারে ৫ আইনজীবী

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে পাঁচ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া পাঁচ আইনজীবী হলেন, অ্যাডভোকেট কাজী বশির আহমেদ, অ্যাডভোকেট তুষার, অ্যাডভোকেট তরিকুল, অ্যাডভোকেট এনামুল হক সুমন ও ব্যারিস্টার ওসমান চৌধুরী। মঙ্গলবার তিন দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখারবিস্তারিত পড়ুন
প্রেসক্লাব কেশবপুর কমিটি গঠন: ডবলু সভাপতি, মুকুল সম্পাদক

“কলমই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে ‘প্রেসক্লাব কেশবপুর’ নামে একটি সংগঠনের জন্ম হলো। পৌর শহরের ত্রিমোহিনী মোড় সংলগ্ন মেহের আলি মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গত রোববার সন্ধ্যায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা একে আজাদ ইকতিয়ার। সভায় উপস্থিত সকলের সর্বসন্মত্ক্রিমে ওয়াজেদ খান ডবলুকে সভাপতি, শামীম আক্তার মুকুলকে সাধারণ সম্পাদক ও ইনামুলবিস্তারিত পড়ুন
নড়াইল জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নড়াইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি/২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাঃ মেহেদী হাসান, পুলিশ সুপার, নড়াইল। অপরাধ পর্যালোচনা সভার শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন মোঃ নাজমুল হক, পুলিশ পরিদর্শক (ক্রাইম), নড়াইল। অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহেরবিস্তারিত পড়ুন
সবকিছুরই শেষ পরিণতি আছে, রেহাই পাবে না কেউ: মির্জা ফখরুল

দুষ্কৃতকারীরা যতই ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতা পাক না কেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবকিছুরই শেষ পরিণতি আছে বলেও হুঁশিয়ারি করেন তিনি। সোমবার (১১ মার্চ) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। রোববার লালমনিরহাটের মহেন্দ্রনগর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ফেরদৌস আলীকে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ কখনোই উদার গণতন্ত্র,বিস্তারিত পড়ুন
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ : স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (৫ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের একটি কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি বছরের মতো জেলা প্রশাসকদের সম্মেলনটি হচ্ছে। সম্মেলনে মন্ত্রী ও সচিবরা তাদের মুখোমুখি হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আজকে ডিসিদের একটি সভা হয়েছে। সভায় ডিসিরা আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে কিছু বলেননি। উনারা ছোট ছোট কিছু পয়েন্ট সভায় তুলেছেন। তিনিবিস্তারিত পড়ুন
বিএনপি উপজেলা নির্বাচনে যাবে না, অংশ নিলে আজীবন বহিষ্কার

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিএনপি। এ কারণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও যাচ্ছে না দলটি। বরং উপজেলা নির্বাচনে দলের কেউ অংশ নিলে আগের মতোই সাংগঠনিক ব্যবস্থা নেবে। অর্থাৎ প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হবে। তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দলটির হাইকমান্ড। বিএনপি হাইকমান্ডের স্পষ্ট বার্তা উপজেলা নির্বাচনে অংশ নিলে আজীবন বহিষ্কার একই সঙ্গেবিস্তারিত পড়ুন
সীমান্তে মৃত্যুর ঘটনা হত্যাকাণ্ড নয়, দুর্ঘটনা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সীমান্তে মৃত্যুর ঘটনা হত্যাকাণ্ড নয় মন্তব্য করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড পরিকল্পিত কিছু না, এটি দুর্ঘটনা। এতে দুইপক্ষেরই দোষ থাকে। মঙ্গলবার (৫ মার্চ) সকালে জেলা প্রশাসকদের সম্মেলনের (ডিসি) অংশ নেয়ার পর সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। তারিক আহমেদ সিদ্দিক বলেন, মিয়ানমার সীমান্তে উত্তেজনা চলছে এখনো। প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা কারও সঙ্গে আগ্রাসনে যাব না। তবে যেকোনো সমস্যা মোকাবিলায় প্রস্তুত আছে সেনাবাহিনী। সম্প্রতি দেশেবিস্তারিত পড়ুন
এবার নাশকতার মামলায় বিএনপির মেজর (অব.) হাফিজ কারাগারে

রাজধানী ঢাকার গুলশান থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন চেয়ে আবেদন করেন মেজর হাফিজের আইনজীবী আমিনুল হক। পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। এদিন সকাল ১০টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হুইল চেয়ারে করে উপস্থিত হন তিনি। তার জামিন নামঞ্জুরের পরবিস্তারিত পড়ুন
ছাত্রকে গুলি : শিক্ষক রায়হানের ফোনে প্রচুর অস্ত্রের ছবি, পিস্তল কেনেন লাখ টাকায়

ছাত্রকে গুলি করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফ। পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বলছে, অস্ত্রের প্রতি বিশেষ আকর্ষণ ছিল রায়হান শরীফের। একটি বিদেশি পিস্তল কিনেছিলেন লাখ টাকায়। মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়হান শরীফের হেফাজত থেকে সেভেন পয়েন্ট ফাইভ সিক্স বোরের অত্যাধুনিক দুটি বিদেশি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন ওবিস্তারিত পড়ুন

