Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ইসরাইলি হামলায় ৪৫০ পরীক্ষার্থী নিহত

গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৪৫০ জন পরীক্ষার্থী নিহত হয়েছে। যাদের এ বছর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ছিল। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক আল-খাদৌর বলেছেন, ফিলিস্তিনি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা যা দখল করা পশ্চিম তীরে শনিবার শুরু হওয়ার কথা ছিল, গাজা উপত্যকায় বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তা অনুষ্ঠিত হচ্ছে না। তিনি বলেন, ইসরাইলি সেনারা এ পর্যন্ত মোট ৪৫০বিস্তারিত পড়ুন
এবার দুদকের অনুসন্ধান শুরু সেই মতিউরের বিরুদ্ধে

ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সদস্য এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু। অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে মতিউর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরপি) সংযুক্ত করা হয়েছে। রোববার (২৩ জুন) মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মতিউর রহমানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারবিস্তারিত পড়ুন
চীনকে ঠেকাতে তিস্তার জন্য বাংলাদেশে দল পাঠাবে ভারত!

তিস্তা নদীর সংরক্ষণের প্রকল্পে বাংলাদেশকে সাহায্য করার আশ্বাস দিয়েছে ভারত। শনিবার নয়াদিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রী যথাক্রমে ভারতের নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক হয়। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে তিস্তার সংরক্ষণ এবং উন্নয়নের প্রকল্পে সহায়তার জন্য একটি বিশেষজ্ঞ দল পাঠাবে নয়াদিল্লি। আর সেই বিশেষজ্ঞ দল পাঠানোর ঘোষণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে দেশটির কূটনৈতিক মহল। কারণ ইতোমধ্যে ওই প্রকল্পের ওপর চীনের নজর পড়েছে।বিস্তারিত পড়ুন
অবসর নিয়ে মুখ খুললেন সাকিব

এখন পর্যন্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলেছেন সাকিব আল হাসান। রোহিত শর্মার পর দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তিও তার দখলে। সবশেষ ম্যাচে গড়েছেন টি-টোয়েন্টিতে রেকর্ড ৫০ উইকেট নেওয়ার মাইলফলক। তবে সবকিছুরই তো শেষ আছে। তাছাড়া সাকিবের বয়সটাও যে ৩৭ পেরোতে চলেছে। তাই অনেকেই ধরে নিয়েছিলেন এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। এ বিষয়ে সাকিবের ভাবনা কী সেটাই জানতে চাওয়া হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচের পর। সাকিব অবশ্য বলছেন ভিন্ন কথা। এটাই সাকিবেরবিস্তারিত পড়ুন
ভারতীয় গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর গুরুত্বসহ প্রকাশ

গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়া হঠাৎ ‘অসুস্থ’ হয়ে পড়লে গত শুক্রবার রাত সাড়ে ৩টায় অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। পর দিন শনিবার বিকাল সাড়ে ৩টায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘ক্রিটিক্যাল’ বলে জানান তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার খবর গুরুত্বসহ প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। প্রতিবেশী এই দেশটির প্রভাবশালী পত্রিকা হিন্দুস্তান টাইমসের একবিস্তারিত পড়ুন
বেনজীর দুদকে হাজির হননি, দিয়েছেন লিখিত বক্তব্য

দুর্নীতি দমন কমিশনের দ্বিতীয় দফায় তলবে হাজির না হলেও চিঠি দিয়ে নিজের বক্তব্য দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দ্বিতীয়বারের মতো রোববার সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে ডাকা হয়েছিল। তবে তিনি উপস্থিত না হয়ে চিঠি দিয়ে নিজের বক্তব্য দেন বেনজীর আহমেদ। এ বিষয়ে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, বেনজীর আহমেদের মাধ্যমে গত ২১ জুন দুদক চেয়ারম্যান বরাবর লিখিত বক্তব্য দিয়েছেন। এবারের চিঠিতেবিস্তারিত পড়ুন
সম আলাউদ্দীন ছিলেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য ও সাতক্ষীরার অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে বিভিন্ন কর্মকান্ডের সফল রুপকার শহীদ সম আলাউদ্দিন এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকাল পাঁচটায় দৈনিক পত্রদূত কার্যালয়ে জেলা নাগরিক কমিটির উদ্যোগে সভার আয়োজন করা হয়। সভায় সম আলাউদ্দিনের ছাত্র জীবন রাজনৈতিক জীবন কর্মজীবন নিয়ে বিস্তাতির আলোচনা করা হয়। সভার বক্তারা সম আলাউদ্দিন’র স্মৃতিচারণ করে বলেন, সম আলাউদ্দীন ছিলেন দুর্নীতিবাজ পুঁজিবাদীদের বিরুদ্ধে অর্থনৈতিক মুক্তির এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি সাতক্ষীরাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ব্যবসায়ীদেরবিস্তারিত পড়ুন
শার্শা হাসপাতাল চিকিৎসক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত

চিকিৎসক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জানা গেছে, ২২ জন চিকিৎসক থাকার কথা থাকলেও এ হাসপাতালে রয়েছেন মাত্র ৫ জন। যদিও খাতা-কলমে দায়িত্ব পালন করছেন ৭ জন। দুইজনের মধ্যে একজন বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে এবং আরেকজন যশোর জেলা সিভিল সার্জন অফিসে দ্বায়িত্বরত রয়েছেন। এছাড়াও সার্জারি যন্ত্রপাতির অপ্রতুলতা, অপরিচ্ছন্নতা, ওয়ার্ডে পানি ও বিদ্যুতের সমস্যা, ময়লা ও দুর্গন্ধযুক্ত বাথরুমসহ নানা সমস্যা রয়েছে হাসপাতালটিতে। প্রায় দু’কোটি টাকা মুল্যের দুটি অপারেশন থিয়েটারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের অভিষেক ও ঈদ পুনর্মিলনী

সাতক্ষীরার মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরার লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এ অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মৌচাক সাহিত্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন’র সভাপতিত্বে ও মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আবদুল ওহাব আজাদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌচাক সাহিত্য পরিষদের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, উপদেষ্টা মন্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দুই এমপিসহ চার জনপ্রতিনিধিকে সংবর্ধনা দিলো রেফারীজ এসোসিয়েশন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুন) বিকালে জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের আয়োজনে ফুটবল রেফারি এসোসিয়েশনের পক্ষ থেকে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজামান আশু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সাবেক ফিফা রেফারি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আলম বাবলুকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানের সভাপতিত্বে ও সাবেক ফিফা রেফারিবিস্তারিত পড়ুন

