সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইউএনও যখন ভ্যানচালক

চালককে পাশের আসনে বসিয়ে ভ্যান চালালেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম। ইউএনওর রিকশাভ্যান চালানোর দৃশ্যটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনরা নানা মন্তব্য ছুড়ে দেন। কেউ বলেন, মানবিক ইউএনও, আবার কেউ লিখেন রোমান্টিক ইউএনও। স্থানীয় এক গণমাধ্যম কর্মী এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেন। সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির’ আওতায় উপজেলার পাঁচজন ভিক্ষুককে ব্যাটারিচালিত ভ্যান ও তিনজনকে দোকানসহ দোকানের মালামালবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষক বদলির বিষয়ে যে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে ফের জটিলতা তৈরি হয়েছে। বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির প্রক্রিয়া চালু না করার সদ্ধিান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকরাও বদলি হতে পারবেন এমন উদ্যোগ নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ নিয়ে কয়েক দফা বৈঠক করে প্রায় চূড়ান্ত পর্যায়ে আনা হয়। এ নিয়ে রোববার বৈঠকে বসেন শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেষ মুহূর্তে এসে সংশ্লিলষ্টদের ভিন্ন মতামতের কারণে এই প্রক্রিয়া আর সহজে বাস্তবায়নবিস্তারিত পড়ুন

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ও গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রলীগের পদযাত্রা

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ও গাজায় নির্বিচারে সাধারণ মানুষ ও শিশু হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রলীগের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাস থেকে শুরু হয় এ কর্মসূচি। পরে সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একর্মসূচি পালিত হয়। ছাত্ররা শ্লোগানে শ্লোগানে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি বেসামরিক জনতার উপর সামরিক বর্বরতা, নিষ্ঠুর গণহত্যার প্রতিবাদ জানায়। তারা স্বাধীন ফিলিস্তিনের দাবি জানান। একই সাথে ফিলিস্তিনে নিষ্ঠুর বর্বরতার প্রতিবাদ করায় আমেরিকারবিস্তারিত পড়ুন

অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের দাবিতে

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন

চাকুরী বৈষম্য দূরীকরণ ও নানা অনিয়মের অবসান চেয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার (৬ মে) সকালে ২য় দিনের মতো পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর তালা উপজেলার পাটকেলঘাটাসহ বিভিন্ন জোনাল ও সাব জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্ম বিরতিতে অংশগ্রহণ করে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী বিদ্যুৎ ব্যবস্থাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই সাবেক র‌্যাব সদস্য খুন

সাতক্ষীরার বলাডাঙ্গায় ভাইয়ের চাপাতির কোপে গুরুতর আহত বরখাস্ত র‌্যাব সদস্য আজিবর রহমান তিন দিন পরে সোমবার সকালে মারা গেছেন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে বড় ভাই আফসার আলীর চাপাতির কোপের শিকার হন তিনি। আজিবার রহমান (৪০) সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত শহর আলীর ছেলে। নিহতের আরেক ভাই রস্তম আলী জানান, ‘বড় ভাই আফসার আলী ও আজিবর রহমান দুইজনেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় চান্দুড়িয়ায় লাল্টু-খুকু-ইমরান প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন

কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আলতাফ হোসেন লাল্টু-ইমরান-খুকু প্যানেলের চন্দনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। ওই প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জেলা আওয়ামীলীগের সদস্য সাজেদুর রহমান খান মজনু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই অফিস উদ্বোধন করেন। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি ও লাঙলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম, চন্দনপুরবিস্তারিত পড়ুন

তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥ সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা

চাকুরী বৈষম্য দুরকরণ ও নানা অনিয়মের অবসান চেয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে সাতক্ষীরার তালা সাব- জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। রোববার থেকে তালা সাব-জোনাল অফিসের কার্যালয়ে এ কর্মবিরতি পালন করছেন তারা। তবে বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখেছেন তারা। সোমবার দুপুরে তালা সাব-জোনাল অফিসের কার্যালয়ে সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই সাব-জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা শুধুমাত্র বিদ্যুত সরবরাহ বাদে সব ধরণের কার্যক্রম বন্ধ রেখেছেন তারা। যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। তালাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিপক্ষ প্রার্থীর হুমকির প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

অবাধ, সুষ্ঠ ও নিরেপক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ উজ জামান সাঈদ। সোমবার (৬মে) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাঈদ উজ জামান সাঈদ বলেন, আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা। বিগত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ভাইস চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে আগামী ৮ মে ২০২৪ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নবারুণ হাইস্কুলের শিক্ষকের হিট মৃত্যুতে দোয়ানুষ্ঠান

সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. ফারুক হোসেন’র হিট স্ট্রোক জনিত অকাল মৃত্যুতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ মে) বেলা ১১টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রয়াত শিক্ষক রুহের মাগফিরাত কামনা ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান নাজনীন আরা নাজু। প্রয়াত শিক্ষকের স্মৃতিচারণবিস্তারিত পড়ুন

ইয়াবা সেবন করে শিশু-বৃদ্ধদের পেটাতেন মিল্টন: হারুন

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ইয়াবা সেবন করে টর্চার সেলে শিশু ও বৃদ্ধদের পেটাতেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। সোমবার (৬ মে) দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, মিল্টন সমাদ্দার মাদকসেবী এবং তিনি ইয়াবা সেবন করেন। নিজেই ইয়াবা সেবনের কথা স্বীকার করেছেন। তার টর্চার সেলে অত্যাচারের মাত্রা ছিল অমানবিক। একজনবিস্তারিত পড়ুন