Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে: হারুন

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান গ্রেফতার মিল্টন সমাদ্দারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। শনিবার (৪ মে) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। হারুন অর রশীদ বলেন, মিল্টন সমাদ্দার রিমান্ডে রয়েছেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার আশ্রমের অনিয়ম-দুর্নীতির বিষয়ে মিল্টনের স্ত্রীকে রোববার দুপুরে ডিবিতে ডাকা হয়েছে।বিস্তারিত পড়ুন
আলোচনার জন্য প্রস্তুত কারাবন্দি ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, আমি আলোচনার জন্য প্রস্তুত আছি কিন্তু কোনো চুক্তির জন্য নয় এবং গত ১৮ মাস ধরেই আমি এ কথা বলে আসছি। আদিয়ালা কারাগারে ইমরান খান সাংবাদিকদের বলেন, আলোচনা রাজনীতিরই অংশ, যা বিরোধীদের সঙ্গে হয়। তবে তার দল তিনটি দল ছাড়া সবার সঙ্গে আলোচনায় রাজি। ইমরান খান বলেন, যারা দেশ ছেড়ে চলে যেতে চায় অথবা কারাভোগ এড়াতে চাই তারাই কেবল চুক্তি করে। তিনি আলোচনারবিস্তারিত পড়ুন
রাজধানীর বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টা থেকে কারখানা বন্ধের প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন। সড়ক অবরোধের ফলে মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে যারা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়েছেন তাদের ভোগান্তি বেশি। এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক গণমাধ্যমকে বলেছেন, নেপারেল গার্মেন্টস লিমিটেড নামের একটি কারখানা বন্ধের প্রতিবাদবিস্তারিত পড়ুন
কানাডায় শিখ নেতাকে খুনের ঘটনায় ৩ ভারতীয় গ্রেফতার

কানাডার শিখ নেতা হারদিপ সিং নিজ্জারকে খুনের ঘটনায় তিন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন হারদিপ সিং নিজ্জারকে (৪৫) গুলি করে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় ভারত এবং কানাডার মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। কানাডার শিখ নেতা হারদিপ সিং নিজ্জারকে হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।বিস্তারিত পড়ুন
রাজউকের প্লট-ফ্ল্যাট বরাদ্দ নিয়ে নতুন বিধিমালা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভূমি, প্লট, স্পেস ও ফ্ল্যাট বরাদ্দ নিয়ে নতুন বিধিমালা করা হয়েছে। গত ২৫ এপ্রিল ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (ভূমি, প্লট, স্পেস ও ফ্ল্যাট বরাদ্দ) বিধিমালা, ২০২৪’ জারি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। বিধিমালায় রাজউকের ভূমি বা আবাসিক প্লট, বাণিজ্যিক প্লট, বাণিজ্যিক স্পেস, শিল্প প্লট, প্রাতিষ্ঠানিক প্লট বা ফ্ল্যাট বরাদ্দের বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এর আগে এ বিষয়ে ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (ল্যান্ড অ্যালোটমেন্ট) রুলস, ১৯৬৯’ ছিল। যেটি বাতিলবিস্তারিত পড়ুন
একদিনে চার জেলায় সড়কে ঝরলো ১০ প্রাণ

দেশের চার জেলা নোয়াখালী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোট ১০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (৩ মে) রাত ও শনিবার (৪ মে) সকালে এসব দুর্ঘটনা ঘটে। নোয়াখালী নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকচাপয় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো. রহমত উল্যাহ ভূঁইয়াবিস্তারিত পড়ুন
‘আজ যদি ক্যারিয়ার না থাকে, কেউ আমাকে ডাকবে না’

বর্তমান সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়প্রতিভা দিয়ে অল্প সময়েই আলোচনায় আসেন তিনি। শুরু থেকেই তিনি চেষ্টা করেছেন গল্প ও চরিত্র বাছবিচার করে অভিনয়ে নাম লেখাতে। সেই ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন এই অভিনেত্রী। তবে ক্যারিয়ারের এ সুসময়ে মাঝেমধ্যে বাধারও সম্মুখীন হতে হয় তাকে। কারণ ভালো গল্প বাছাই করতে গিয়ে পরিচিত অনেককেই ‘না’ বলতে হয়। আর এই ‘না’ বলার কারণে নাকি মিডিয়ায় তার শত্রু দিন দিন বাড়ছে। ২০২০ সালের দিকেবিস্তারিত পড়ুন
বৃষ্টিপাতের সম্ভাবনা, কাল থেকে কমতে পারে তাপমাত্রা

তাপমাত্রা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামীকাল রোববার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। পাশাপাশি আগামী ৫ দিনে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় সর্বোচ্চ ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময় ভোলায় ৩২, চট্টগ্রাম ও কুতুবদিয়ায় ২৭, টেকনাফে ২০, শ্রীমঙ্গলে ১২, বান্দরবানে ৬ মিলিমিটারসহ সিলেট, রাঙামাটি, মোংলা ও সন্দ্বীপে সামান্য থেকে ৪বিস্তারিত পড়ুন
নড়াইলে গাঁজাসহ চারজন গ্রেফতার

নড়াইলে পৃথক তিনটি অভিযানে গাঁজাসহ চারজন গ্রেফতার। গাঁজা ব্যবসায়ের সাথে জড়িত মোঃ বশির শেখ (৩৫) ও রাসেল ফকির (২৫) নামের দুইজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলার কালিয়া থানার পেড়লী ক্যাম্পের পুলিশ। গ্রেফতারকৃত মোঃ বশির শেখ (৩৫) নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী গ্রামের মৃত মানিক শেখের ছেলে এবং রাসেল ফকির (২৫) একই গ্রামের ওছি ফকিরের ছেলে। সকালে নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী ইউনিয়নের পেড়লী দরিন্দ্রচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের মাঝখানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় তৃষ্ণার্তদের মাঝে শরবত ও পানি বিতরণ করলো ‘মানবতার কল্যাণে আমরা ফাউন্ডেশন’

কলারোয়ায় প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত ও পানি বিতরণ করলো ‘মানবতার কল্যাণে আমরা ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (৩ মে) সকাল ১১ টার দিকে কলারোয়া সরকারি কলেজ গেটের সামনে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের পাশে বাস, ট্রাক, ইজিবাইক, ভ্যান, মহেন্দ্র, মোটরসাইকেল, বাইসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মাঝে এগুলো বিনামূল্যে প্রদান করা হয়। বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলে। এ কার্যক্রমের উদ্বোধন করেন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষবিস্তারিত পড়ুন

