Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
২ মে পর্যন্ত পর্যন্ত স্কুল-মাদরাসার ছুটি বহাল, আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়

চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। ফলে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-মাদরাসার ছুটি বহাল থাকছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের আপিল না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে নাকি বন্ধ সেই সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানান তিনি। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন
মরুর উত্তাপ যশোরে, দেশের সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

যশোরে চলতি মৌসুমের রেকর্ড ভাঙা সর্বোচ্চ তাপমাত্রায় মরুর উত্তাপ বিরাজ করছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরআগে ২০০৯ সালে যশোরে সর্বোচ্চ ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রের্কড করা হয়েছিল। খুলনা বিভাগীয় আবহাওয়া অফিস জানিয়েছে, গত দুই সপ্তাহ ধরেই যশোরে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এরমধ্যে গত কয়েকদিন অতি তীব্র তাপপ্রবাহ বিরাজ করেছে। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে যশোরে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রাবিস্তারিত পড়ুন
৩ যুগে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গায় মঙ্গলবার (৩০ এপ্রিল) ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা ১৯৮৮ সালের পর জেলার সর্বোচ্চ। এরআগে সোমবার (২৯ এপ্রিল) ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এ চুয়াডাঙ্গায়। বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, এদিন বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস প্রতিষ্ঠার (১৯৮৮ সাল) পর সর্বোচ্চ। তিনি আরও বলেন, আপাতত দু-একদিনবিস্তারিত পড়ুন
তীব্র গরমে পুড়ছে ভারতের পুরো পশ্চিমবঙ্গ

তীব্র দাবদাহে জ্বলছে পশ্চিমবঙ্গ। কাঠফাটা গরমে নাজেহাল কলকাতাসহ গোটা রাজ্য। রোদের তাপে শুকিয়েছে নদীর পানি। শুকিয়ে যাচ্ছে মাঠ-ঘাট। এই তীব্র দহনজ্বালায় সেদ্ধ হওয়ার উপক্রম মানুষের। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, তাপপ্রবাহের হাত থেকে এখনই নিস্তার পাওয়ার কোনো সম্ভবনা নেই পশ্চিমবঙ্গের মানুষের। এ রকম অবস্থা চলবে আরও ৪-৫ দিন। আবহাওয়া দপ্তরের আঞ্চলিক কর্মকর্তা সোমনাথ দত্ত জানান, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। শুক্রবার (৩ মে) পর্যন্ত আট জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে।বিস্তারিত পড়ুন
সীমাহীন দূর্নীতিতে ভোমরা কাস্টমস শুল্ক স্টেশন! মাসে ফলের ট্রাক থেকে আয় ২ কোটি টাকা!

দূর্নীতির কারনে পদোন্নতি আটকে গেছে। কিন্তু তারপরও থেমে নেই দূর্নীতি। বেড়ে গেছে দূর্নীতির মাত্রাও। বিভিন্ন অযুহাত সৃষ্টি করে আমদানিকারকদের কাছ থেকে প্রতিদিন হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। ভোমরা কাস্টমস শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার এনামুল হকের কাছে জিম্মি হয়ে পড়েছে আমদানি ও রপ্তানীকারকরা। তার এই সীমাহীন দূর্নীতির কারনে অতিষ্ট হয়ে পড়েছে ভোমরা স্থল বন্দর ব্যবহারকারীরা। এই দূর্নীতির একটি হিস্যা চলে যাচ্ছে সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের এক নেতার পকেটে। যার কারণে ভোমরা স্থলবন্দরবিস্তারিত পড়ুন
গাজায় ইসরাইলি হামলায় আরো ৪০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অর্ধেকেরও বেশি নিহত হয়েছেন গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায়। সোমবার ইসরাইলি যুদ্ধবিমানগুলো রাফার তিনটি বাড়িতে আর উত্তরে গাজা সিটির দু’টি বাড়িতে বোমাবর্ষণ করে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজা সিটির হামলায় অন্তত ছয়জন নিহত আর বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার রাতে গাজার মধ্যাঞ্চলে আল-নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়। নিহতদের মধ্যে একজন সাংবাদিক আছেনবিস্তারিত পড়ুন
ইসরাইলে কারাবন্দি থেকে উপন্যাস লিখে পুরস্কার জিতলেন ফিলিস্তিনি লেখক

২০ বছর ধরে ইসরাইলের কারাগারে বন্দি আছেন ফিলিস্তিনি লেখক বাসিম খান্দাকজি। এ বছর সেই কারাবন্দি লেখক জিতেছেন ‘আ মাস্ক, দ্য কালার অভ দ্য স্কাই’-এর জন্য আরবি ফিকশনের মর্যাদাপূর্ণ পুরস্কার। খবর টাইমস অব ইসরাইলের আবুধাবিতে ২০২৪ সালের ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বাসিমের পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন তার বইয়ের লেবাননভিত্তিক প্রকাশনী দার আল-আদাব-এর স্বত্বাধিকারী রানা ইদ্রিস। ‘আ মাস্ক, দ্য কালার অব দ্য স্কাই’ উপন্যাসটি ২০২৩বিস্তারিত পড়ুন
আলোচিত নারী আম্পায়ার জেসির বিষয়ে যা বললেন সুজন

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান ও প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচে আম্পায়ার হিসেবে অভিষেক হয়েছিল সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসির। ওই ম্যাচে আম্পায়ার হিসেবে তার অন্তর্ভুক্তি ভালোভাবে নেয়নি দুই দলের কর্মকর্তারা। যদিও বিভিন্ন মাধ্যমে খবর চাউর হয়, জেসি নারী বলেই ক্রিকেটাররা তার তত্ত্বাবধানে খেলতে চাননি। এ নিয়ে গত কয়েকদিনে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। তবে দুই ক্লাবের কর্মকর্তাসহ আম্পয়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু নিশ্চিত করেছেন, এমন আপত্তি ক্রিকেটারদের কাছ থেকে আসেনি। কর্মকর্তারাবিস্তারিত পড়ুন
আফগানিস্তানে মসজিদের ভেতরে হামলা, নিহত ৬

আফগানিস্তানের একটি মসজিদের ভেতরে গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক ব্যক্তি। হামলাকারী একজন বলে জানা গেছে। সোমবার রাতে দেশটির হেরাত প্রদেশের গুজারা জেলার আন্দিশেহ শহরের একটি মসজিদে এই হামলা হয়। খবর এপি নিউজের। তালেবান প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা বাখতারও একই তথ্য জানায়। আরেক সংবাদমাধ্যম টোলো নিউজবিস্তারিত পড়ুন
হিট স্ট্রোকে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু

গত সাত দিন সারা দেশে হিট স্ট্রোকে ১০ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। মঙ্গলবার সকালে কন্ট্রোল রুমের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। এর মধ্যে সোমবারই তিন জন মারা গেছেন। অধিদপ্তর জানিয়েছে, সোমবার হিট স্ট্রোকে মারা যাওয়া তিন জনই পুরুষ। এ ছাড়া হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আরও পাঁচ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। গত ২২ এপ্রিল থেকে কন্ট্রোল রুম মনিটরিং করে সারাবিস্তারিত পড়ুন

