বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দু-তিন দিনের মধ্যে দেশজুড়ে বৃষ্টি হতে পারে

দেশজুড়ে তীব্র দাবদাহ চলছে। গরমে অতিষ্ঠ মানুষ। এরই মধ্যেই সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। বলা হয়েছে, আগামীকাল থেকে তাপদাহ কমবে এবং দু-তিন দিনের মধ্যে দেশজুড়ে বৃষ্টির হতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহ দেশজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে এই বৃষ্টির প্রকোপ বেশি থাকবে। সোমবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, গত ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ।বিস্তারিত পড়ুন

হজ ভিসা আবেদনের সময় বাড়লো

হজের ভিসার আবেদনের সময় বাড়িয়েছে সৌদি সরকার। ধর্ম মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে। ফলে চলতি বছর হজে যেতে চূড়ান্ত নিবন্ধনকারী হজযাত্রীরা আগামী ৭ মে পর্যন্ত হজ ভিসার আবেদন করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। তিনি জানান, ধর্মমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশি হাজিদের জন্য হজের ভিসা আবেদনের সময় ২৯ এপ্রিল থেকে আগামী ৭ মে পর্যন্ত বাড়িয়েছে। এসময়েরবিস্তারিত পড়ুন

আ.লীগের ত্রাণবিষয়ক উপ-কমিটির পানি ও খাবার স্যালাইন বিতরণ

প্রচণ্ড দাবদাহে শ্রমজীবী, কর্মজীবী সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর ঝিগাতলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক এডভোকেট সায়েম খান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাকবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আজ সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ : রিজভী

শ্রমিকদের সংগঠিত হওয়া ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। পরে মহান মে দিবস উপলক্ষে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, বিবিএসের হিসাব অনুযায়ী ১২ কোটি ভোটারের মধ্যে ৭ কোটি ৩৫ লাখ শ্রমিক। শ্রমিক সমাজের মর্যাদারবিস্তারিত পড়ুন

এবার ইসরাইলি পণ্য বয়কটের ঢেউ মালয়েশিয়ায়, ১০০ কেএফসির আউটলেট বন্ধ ঘোষণা

ইসরাইলকে সমর্থন ও ক্ষোভের মুখে মালয়েশিয়ার অন্যতম ফাস্ট ফুড চেইন রেস্টুরেন্ট বন্ধ করতে বাধ্য হয়েছে কেএফসি। গত কয়েক মাস ধরে দেশটিতে চলমান ফিলিস্তিন-ইজরাইল ইস্যুতে শুরু হওয়া ইজরাইল পণ্য বয়কটকারীদের অভিযোগ, প্রথম থেকে অন্যায্য ভাবে ইসরাইলের প্রতি সমর্থন করে আসছে কেএফসি। এরই জের ধরে, কিউএসআর ব্র্যান্ডস মালয়েশিয়া হোল্ডিংস বারহাদ, টানা কয়েক মাস খুলে রাখার চেষ্টার পর দেশব্যাপী ১০০টিরও বেশি কেএফসির আউটলেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। স্থানীয় চীনা দৈনিকের এক প্রতিবেদনের বরাতে দ্যবিস্তারিত পড়ুন

বিশ্ব তামাক মুক্ত দিবস

আশাশুনিতে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়ন বিষয়ক পরামর্শ সভা

আশাশুনিতে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সদর ইউনিয়ন পরিষদ, বাংলাদেশ তামাক বিরোধী জোট, উপজেলা এনজিও ফোরাম, মৌমাছি, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়েছে। আশাশুনি ইউপি সচিব মোঃ আব্দুস সবুরের সভাপতিত্বে দিবসটি পালনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি ওবিস্তারিত পড়ুন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদ ফিরে পেলেন ব্যারিস্টার খোকন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদ থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। তাকে ফোরামের সিনিয়র সহ-সভাপতি পদে ফিরিয়ে নেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। গত ২০ এপ্রিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিদ্ধান্তের বাইরে গিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির পদ নেয়ায় ব্যারিস্টার খোকনকে অব্যাহতি দেয় ফোরাম। অব্যাহতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জিয়াউর রহমান। বিবৃতির মাধ্যমে বিস্তারিতবিস্তারিত পড়ুন

কালীগঞ্জে স্বামী পরিত্যাক্তা হালিমার অত্যাচারে অতিষ্ঠ নবমুসলিম আয়েশা

প্রশাসনের নাম ভাঙিয়ে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চৌবাড়িয়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে চৌবাড়িয়া গ্রামের রুহুল আমিন গাজীর মেয়ে স্বামী পরিত্যাক্তা হালিমা খাতুন। এই হালিমা খাতুনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সুবিচার প্রার্থনা করে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন একই এলাকার আবুল খায়ের ওরফে বাবুর স্ত্রী নব মুসলিম আয়েশা খাতুন ওরফে উষা রানী দাস। সরেজমিনে গেলে নবমুসলিম গৃহবধূ আয়েশা খাতুন বলেন, আমি আগে হিন্দু ধর্মাবলম্বী ছিলাম। সে সময় বিভিন্ন স্থানে গান করে বেড়াতাম। গান করেবিস্তারিত পড়ুন

খায়রুল কবির খোকনের জামিন, মুক্তিতে বাধা নেই

নরসিংদীতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে দুই নেতা নিহতের ঘটনার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এতে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আট বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামি খায়রুল কবির খোকনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এর আগে গত মার্চে খায়রুল কবির খোকনকে জামিন দেন হাইকোর্টের একটি বেঞ্চ। পরেবিস্তারিত পড়ুন

রাত ৮টার মধ্যে শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা

চলমান দাবদাহ ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এছাড়া বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এ আহ্বান জানানো হয়। বিদ্যুৎ বিভাগ জানায়, বিগত ১৫ বছরে বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন সত্ত্বেও চলমান দাবদাহে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিক হারে বেড়েছে। তা সত্ত্বেও গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধাবিস্তারিত পড়ুন