সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বা ‘স্টিং অপারেশন’-এর ফাঁদে পড়ে এক মুহূর্তেই ক্যারিয়ার ধ্বংস হয়েছে অনেক প্রভাবশালী বিশ্বনেতার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসা এমন কিছু আলোচিত ঘটনা নিয়ে সাজানো এই প্রতিবেদন। হাইনৎস-ক্রিশ্চিয়ান স্ট্রাখ (অস্ট্রিয়া) অস্ট্রিয়ার সাবেক ভাইস চ্যান্সেলর হাইনৎস-ক্রিশ্চিয়ান স্ট্রাখ ২০১৯ সালে ‘ইবিজা অ্যাফেয়ার’ নামে পরিচিত একটি কেলেঙ্কারির কারণে পদ হারাতে বাধ্য হন। জার্মান সাময়িকী ডার স্পিগেল এবং জুডয়েচে জাইতুং স্পেনের ইবিজা দ্বীপের একটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ জুলাই) সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার ‘কুলতিয়া ঘোষপাড়া’ এলাকার বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারা লঙ্ঘনের দায়ে ‘প্রসেনজিৎ ঘোষ দুধ ভান্ডার’ নামের একটি প্রতিষ্ঠানকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানবিস্তারিত পড়ুন

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে পারছেন না, তাহলে তিনি দপ্তর পুনর্বণ্টন বা সংশ্লিষ্ট সদস্যের পরিবর্তে নতুন কাউকে দায়িত্ব দিতে পারেন। তবে এ ধরনের পরিবর্তন সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে হবে কি না, নাকি আরও সময় লাগবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা সাহিত্য পরিষদ সাতক্ষীরার আয়োজনে জেলা সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মোঃ শহীদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমূখ। অনুষ্ঠানে আলোচক হিসেবেবিস্তারিত পড়ুন

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন : সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা বাজারকে অশান্ত করার ষড়যন্ত্র, সাধারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা এবং কথিত আন্ডারগ্রাউন্ড মাফিয়া চক্রের তৎপরতার অভিযোগ তুলে তালা বাজার বণিক সমিতির উদ্যোগে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে তালা ডাকবাংলো হলরুমে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে তালা বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মামুন লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২০ জুন শাহাপুর গ্রামের বাসিন্দা মো. সাগর তার সিডিআই মোটরসাইকেলটি মেরামতেরবিস্তারিত পড়ুন

প্রস্তাবিত আরো সংশোধনী

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২১ জুলাই) এ বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘এবারের স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না। এ ছাড়া লাভজনক পদে থাকা ব্যক্তি বা দ্বৈত নাগরিকেরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না।’ ইসি সচিব আরও বলেন, ব্যাংক ঋণের জামিনদারদেরও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আলিপুর-কুলিয়া রুটের ইজিবাইক চালকরা। একই সাথে শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করতে না দেওয়ায় সাধারণ যাত্রী ও চিকিৎসা নিতে আসা রোগীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শহরের অন্যান্য এলাকা এবং পৌরসভার ইজিবাইকগুলো নির্বিঘ্নে শহরের সর্বত্র চলাচল করতে পারলেও কেবল আলিপুর-কুলিয়া রুটের ইজিবাইকগুলোকে শহরের প্রাণকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে চালকদের একমাত্র আয়েরবিস্তারিত পড়ুন

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের সাথে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে একাধিক ভুয়া তথ্য ছড়িয়ে পড়লেও সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভাইরাল হওয়া ভিডিওটির টাইমস্টাম্পে ২০২৩ সাল লেখা থাকলেও প্রকৃতপক্ষে এটি ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পরে ধারণ করা। মঙ্গলবার (২১ জুলাই) ফ্যাক্ট চেকিং প্ল্যাটর্ফম দ্য ডিসেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নয়।বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কাশিবাটি গ্রামে স্বর্ণের কানের দুলের লোভে ফারজানা (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা করা হয়েছে। পরবর্তীতে এই ঘটনার সাথে জড়িত অভিযুক্ত নারী সুমা বেগমকে (৩০) আটক করে বিক্ষুব্ধ জনতা গণধোলাই দিলে চিকিৎসাধীন অবস্থায় বা ঘটনাস্থলেই তিনি মারা যান। ​সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় কাশিবাটি গ্রামের একটি বাড়ির ভেতরের ওয়ারড্রব থেকে নিখোঁজ ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত ফারজানা কাশিবাটি গ্রামের খান ইমামুলের কন্যাবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে নতুন তথ্য সামনে এসেছে। ভিডিওতে থাকা মরিয়ম খাতুন নিজেকে ওই সংসদ সদস্যের স্ত্রী দাবি করলেও, তার একটি বায়োডাটায় বৈবাহিক অবস্থায় ‘অবিবাহিত’ উল্লেখ রয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) এক লিখিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ১৮ বছর বয়সী মরিয়ম খাতুন তার ‘দ্বিতীয় স্ত্রী’। তার ভাষ্য অনুযায়ী, গত ১৭ জুন পারিবারিকভাবে,বিস্তারিত পড়ুন