Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং তাকে শ্যামনগরে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে পৌরসদরের জেসি কমপ্লেক্স চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শত শত নারী-পুরুষ এতে অংশ নেন। মিছিলটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাব চত্বরে পথসভায় মিলিতবিস্তারিত পড়ুন
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে চেয়ারম্যান পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। মঙ্গলবার (২১ জুলাই) সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুলবিস্তারিত পড়ুন
হাবের ৩ প্যাকেজ ঘোষণা
বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা। অন্যদিকে উন্নত সুবিধার বিশেষ প্যাকেজের (প্যাকেজ-১) খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা। সাধারণ প্যাকেজের (প্যাকেজ-২) মাধ্যমে হজ পালনে ব্যয় হবে ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা। বুধবার (২২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এরবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। বৈঠকে বস্ত্র শিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দেন প্রধানমন্ত্রী। বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এ তথ্য জানান। বৈঠকে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্র শিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতেবিস্তারিত পড়ুন
সাগর-রুনি হত্যা তদন্তে অগ্রগতি নেই, প্রতিবেদন পেছালো ১২৮ বার

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হলেও এখনো তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া সম্ভব হয়নি। বুধবার (২২ জুলাই) নির্ধারিত দিনেও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন করে আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন। এর মধ্য দিয়ে আলোচিত এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে ১২৮ বারের মতো। আদালত সূত্রে জানা যায়, রাজধানীর বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ারবিস্তারিত পড়ুন
ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষমতা আবারও প্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির হাতে ফিরিয়ে দিয়েছে সরকার। জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে অশিক্ষক কর্মচারী নিয়োগের সুপারিশের যে ব্যবস্থা চালু করা হয়েছিল, তা বাতিল করে আগের নির্দেশনা পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত পরিপত্র জারি করে। এতে সই করেন বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব সাইয়েড এ জেড এম মোরশেদ আলী। নতুন পরিপত্রে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি নিম্ন মাধ্যমিকবিস্তারিত পড়ুন
মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গতবছর থেকে চলতি বছর পর্যন্ত ৯২ হাজারেরও বেশি অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে দেশজুড়ে পরিচালিত বিভিন্ন অভিযানে ১ লাখ ৩০ হাজার বিদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। মঙ্গলবার (২১ জুলাই) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল ১০৪তম অভিবাসন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান। অনুষ্ঠানে উপপ্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি এবং অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান উপস্থিত ছিলেন। সাইফুদ্দিন নাসুতিওন বলেন,বিস্তারিত পড়ুন
একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!

২২ জুলাই ভোররাত ৩টার দিকে ভারতের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই মহাকাশ থেকে তোলা এক ছবিতে দেখা যায় অবিশ্বাস্য দৃশ্য! পৃথিবীর মানচিত্র থেকে যেন উধাও হয়ে গেছে বিশালাকৃতির এই দেশ। কারণ গোটা ভারত তখন মেঘের চাদরে ঢাকা। বিষুবরেখা থেকে ৩৬ হাজার কিলোমিটার ওপরে থাকা স্যাটেলাইটে ধরা পড়ে অদ্ভূত এই দৃশ্য। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) এবং ইসরোর স্যাটেলাইট ইনস্যাট-থ্রিডিআর ও ইনস্যাট-থ্রিডিএস-এর পাঠানো ছবি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। রাতবিস্তারিত পড়ুন
ইসলামী সমাজকল্যাণ পরিষদে
সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এতিম ও অসহায় পরিবারের মাঝে ত্রি-মাসিক শুকনো খাবারের প্যাকেজ বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এ মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, সদস্য মাওলানা মহিবুল্লাহ মুহিব এবং মিডিয়া সদস্য আব্দুল হাকিম ও মেহেদী হাসান শিমুল। এ সময় ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামের মৃত ইলেকট্রিশিয়ান সাইফুল ইসলামের এতিম শিশুবিস্তারিত পড়ুন
ভ্রাম্যমাণ আদালত
কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলার কাজিরহাট বাজারের মা জননী নার্সিং হোম ও মাতৃকল্যাণ ক্লিনিকে মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম জানান, সরকারি অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনুমোদিত ডাক্তার না থাকায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী উভয় প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা করে ১০হাজার টাকা জরিমানা করাবিস্তারিত পড়ুন

