শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে

সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫সেপ্টেম্বর) বিকালে যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ব্যানার ফেস্টুন সহকারে একটি বিশাল প্রতিরোধ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য জ্বালাও পোড়াও করে নৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জাতীয়তাবাদী দল বিএনপি সদা প্রস্তুত আছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সবসময় মাঠে থাকবে। পৃথিবীর ইতিহাসে এমন কোন দৃষ্টান্ত নাই দেশের জনগণ দ্বারা বিতাড়িত হয়ে আবার দেশে প্রত্যাবর্তন করেছে কোন দেশে এমন কোন নজীর নেই। খুনী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করার ঘোষণা দিয়েছে। তার আশা কখনো সফল হবে না। তাকে ভারত থেকে এনে ফাঁসিতে ঝুলানো হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুজ্জামান সজীব, সাতক্ষীরা পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহ.সাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সুমন রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল সাধু প্রমূখ।

এ সময় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত