Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘হাসিমুখে ফল উৎসব’-প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি সাতক্ষীরা

প্রবীণদের প্রতি ভালোবাসা, সম্মান ও মানবিক দায়িত্ববোধ থেকে ‘হাসিমুখে ফল উৎসব’ শীর্ষক ব্যতিক্রমী আয়োজন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা। রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের মেহেদীবাগ এলাকায় অবস্থিত বিদ্যাশ্রম প্রবীণ আবাসন কেন্দ্রে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজনে অংশ নিয়ে ভিবিডির স্বেচ্ছাসেবকরা প্রবীণদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং আম, কলা, আনারস, ড্রাগনসহ বিভিন্ন মৌসুমি ফল কেটে পরিবেশন করেন। এ সময় প্রবীণদের সঙ্গে গল্প, হাসি-আনন্দ ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সীমান্তে ৩৩ বিজিবি’র অভিযানে প্রায় পঁচিশ লক্ষ টাকার মালামাল জব্দ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। ১৯ জুলাই রোবিবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও হিজলদী বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, বাংলাদেশী মোটরসাইকেল, সুখী ট্যাবলেট, ফেমিকোন ট্যাবলেট ও ফেমিপিল ট্যাবলেট আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৪৪-এস হতেবিস্তারিত পড়ুন
প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন

লিখিত ও মৌখিক পরীক্ষায় নিজের বদলে অন্যকে (প্রক্সি) দিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিনব জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন তারা। ভেবেছিলেন, সরকারি চাকরিটা এবার হয়েই গেল! কিন্তু শেষ রক্ষা হলো না। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘অফিস সহায়ক’ পদে চূড়ান্ত নিয়োগপত্র পেয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়েছেন চার যুবক। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়লে তাদের আটক করা হয়। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছে। আটক চারজন হলেন- টাঙ্গাইলেরবিস্তারিত পড়ুন
শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি সোনা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফল বহনকারী ক্যারেটের ভেতরে বিশেষভাবে গোপন করা কমপক্ষে ১৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মহানিরাপত্তা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউসের যৌথ দল রোববার (১৯ জুলাই) পরিচালিত অভিযানে এ চালান উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালান চক্র বিদেশ থেকে আনা ফলের চালানের আড়ালে স্বর্ণ পাচারের চেষ্টা করছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে অভিযান চালিয়ে ফলের ক্যারেটের ভেতরে বিশেষভাবেবিস্তারিত পড়ুন
আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা

ফুটবল বিশ্বকাপ এলেই প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে নানা আয়োজন করেন সমর্থকেরা। কেউ বাড়ির ছাদে বিশাল পতাকা ওড়ান, কেউ জার্সি পরে রাস্তায় নামেন। তবে সিরাজগঞ্জের তাড়াশে আর্জেন্টিনার এক সমর্থক নিজের পুরো শরীরই রাঙিয়েছেন আকাশি-সাদা রঙে। তার এই ব্যতিক্রমী সমর্থন এখন এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। রিপন হোসেন নামে ওই সমর্থকের চায়ের দোকান তাড়াশ পৌর শহরের প্রেস ক্লাবসংলগ্ন এলাকায়। উপজেলার দক্ষিণপাড়ার বাসিন্দা রিপন আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি ভালোবাসা থেকেই নিজের শরীরেবিস্তারিত পড়ুন
লোকসভার সর্বদলীয় বৈঠকে তৃণমূলের বিদ্রোহীরা, ওয়াকআউট করে ক্ষোভ প্রকাশ

ভারতের লোকসভার বাদল অধিবেশন শুরুর আগেই সর্বদলীয় বৈঠকে প্রায় অচেনা একটি রাজনৈতিক দলের উপস্থিতিকে কেন্দ্র করে বিরোধী শিবিরে তীব্র ক্ষোভ ও নাটকীয় ওয়াকআউটের ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সংসদ সদস্যদের নিয়ে গঠিত ‘ন্যাশনাল সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া’ (এনসিপিআই) নামক এই দলটিকে ক্ষমতাসীন বিজেপি বৈঠকে আমন্ত্রণ জানানোয় এই পরিস্থিতির সৃষ্টি হয়। রোববার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা যে দলে যোগ দিয়েছেন, সেইবিস্তারিত পড়ুন
তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের পুরস্কার হিসেবে ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার পেয়েছে ইংল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫৬ কোটি টাকা। ফিফার নির্ধারিত প্রাইজমানি কাঠামো অনুযায়ী, বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২ কোটি ৯০ লাখ ডলার। চতুর্থ হওয়া দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ তৃতীয় হয়ে চতুর্থ দলের চেয়ে ২০ লাখ ডলার বেশি পেয়েছে ইংল্যান্ড। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেবিস্তারিত পড়ুন
মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মনোহরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার হয়। এরআগে শনিবার সকাল নয়টার দিকে বাড়ির অদূরে পুকুরপাড়ে মেহগনি গাছের সাথে তাকে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন স্বজনেরা। স্বজনদের দাবি- দুই বছর ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন পলাশ। এ কারণে তিনি দুই মাস আগে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন। পলাশ ভবানীপুর গ্রামের মুকুল বিশ্বাসের ছেলে। তিনি অভয়নগর উপজেলার আলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন) বিকালে ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অনুষ্ঠিত হয়।খেলায় বন্ধুমহল ফুটবল একাদশ বনাম তানজীদ হাসান ফুটবল একাদশ ব্রহ্মরাজপুর অংশগ্রহন করে। কোমরপুর যুব সংঘের সভাপতি মাস্টার সাইফুল্লাহর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তাকদীর আহসান রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীরবিস্তারিত পড়ুন
বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশাল এক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকাল ৫ টার সময় বেনাপোল বলফিল্ড মাঠ থেকে শুরু হয়ে চেকপোস্ট ঘুরে যশোর-বেনাপোল মহাসড়ক হয়ে দীর্ঘ ২০ কিলোমিটার উপজেলার নাভারন বাজার প্রদক্ষিণ শেষে আবার বেনাপোলে এসে শেষ হয়। বেনাপোল বাইকারহুডের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ ও এডমিন আতিকুজ্জামান রিমু বলেন, বিশ্বকাপ ফুটবলের আগামী ২০ তারিখ ফাইনাল খেলাকে কেন্দ্র করে আমরা শার্শা উপজেলারবিস্তারিত পড়ুন

