সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারলস্বদেশ্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (এঅঈ) ও ইউরোপীয় ইউনিয়ন (EU) এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে ENGAGE NOW প্রকল্পটি বাস্তবায়ন করছে।তারই ধারাবাহিকতায় ১৮ জুলাই ২০২৬ তারিখ শনিবার শিবপুর মানবাধিকার সংরক্ষণ পরিষদ (এমএসপি) আহবায়ক ফরহাদ আমিন সিযাম ও মানবাধিকার নারী পরিষদ (এমএনপি) আহবায়ক মোছা: খাদিজাবিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতে একটি পাকা সেতুর অভাবে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ। নদী খননের পর পুরনো সাঁকো ভেঙে যাওয়ায় পরিস্থিতি এখন আরও ভয়াবহ হয়ে উঠেছে। ফলে দুই পাড়ের মানুষের স্বাভাবিক যাতায়াত কার্যত বন্ধের উপক্রম। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এলাকাবাসীর উদ্যোগে নির্মিত একটি নড়বড়ে বাঁশ-কাঠের সাঁকোই ছিল দুই পাড়ের মানুষের একমাত্রবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প

জীবনের প্রতিটি দিনই যেন তার কাছে নতুন এক সংগ্রামের গল্প। বয়স নব্বইয়ের কোঠায়। মাথায় বয়সের ভার, শরীরে ক্লান্তি, সংসারে দারিদ্র্য আর একের পর এক পারিবারিক দুর্ভোগ। তবুও থেমে নেই জীবনযুদ্ধ। প্রতিদিন সকালে সাইকেলের সঙ্গে একটি হাড়ি বেঁধে গ্রামে গ্রামে ঘুরে সন্দেশ বিক্রি করেন তিনি। বলছিলাম যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের মোবারকপুর ঘোষপাড়ার বাসিন্দা ফকির ঘোষের কথা। তবে এলাকায় তিনি পরিচিত ‘সন্দেশ দাদু’ নামেই। রাজগঞ্জ অঞ্চলের এমন কোনো গ্রাম নেই, যেখানে ফকিরবিস্তারিত পড়ুন

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘের করাকে জলাবদ্ধতার অন্যতম কারণ মনে করছেন ভুক্তভোগীরা। এছাড়া অতিবর্ষণে জেলার কোটি টাকারও অধিক মাছ ভেসে গেছে। ৬ হাজার হেক্টর জমির আউশ ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। সাতক্ষীরা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, পহেলা জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত সাতক্ষীরায় ৪শ’ ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যার মধ্যে ৮ জুলাই সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১শ’ ৭৯বিস্তারিত পড়ুন

পানির অধিকার নিয়ে দেশের প্রথম উপকূলীয় পানি সংসদ

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় অভিঘাত বহন করছে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল। লবণাক্ততার বিস্তার, নিরাপদ সুপেয় পানির সংকট এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন উপকূলের লাখো মানুষ। এ বাস্তবতায় নিরাপদ পানির অধিকার ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিতের দাবিতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘কোস্টাল ওয়াটার পার্লামেন্ট-২০২৬ (উপকূলীয় পানি সংসদ)’। এতে উপকূলের তরুণ-যুব প্রতিনিধিরা ছায়া সংসদের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা, দাবি ও সুপারিশ তুলে ধরেন। শনিবার (১৮ জুলাই) সাতক্ষীরার শ্যামনগরবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত মণিরামপুর উপজেলায় ভেঙ্গে পড়া সড়ক ও ব্রীজের বিভিন্ন অংশ পরিদর্শন করেছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। শুক্রবার (১৭ জুলাই) সকালে তিনি ভেঙ্গে পড়া মশ্মিমনগর, কাশিমনগর ও খানপুর ইউনিয়নের সড়কের ক্ষতিগ্রস্ত স্থান সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনকালে এমপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ও ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি বলেন- জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা গুলোর সংস্কারেরবিস্তারিত পড়ুন

মীর শাহে আলমের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা

রাষ্ট্র পরিচালনার ইতিহাসে একটি পুরোনো সত্য বারবার ফিরে আসে, যে মানুষ কাজ করেন, তাকে নিয়ে আলোচনা হয়; আর যে মানুষ দৃশ্যমান পরিবর্তনের চেষ্টা করেন, তাকে ঘিরে বিতর্কও জন্ম নেয়। গণতান্ত্রিক সমাজে সমালোচনা যেমন স্বাভাবিক, তেমনি অপপ্রচার কখনোই সুস্থ রাজনীতির ভাষা হতে পারে না। কারণ সমালোচনা সত্যের অনুসন্ধান করে, কিন্তু অপপ্রচার সত্যকে আড়াল করার চেষ্টা করে। গণতন্ত্রে সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সমালোচনা আর অপতথ্যের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। মতের বিরোধিতাবিস্তারিত পড়ুন

১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ মাসেই সব মন্ত্রণালয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। শুক্রবার (১৮ জুলাই) বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মাহদী আমিন বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বর্তমান সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তার দাবি, মাত্র ১৫০ দিনের মধ্যেই সরকারবিস্তারিত পড়ুন

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আরও ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইট ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ জুলাই) পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এই বৈঠক হয়। বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ, ইটভাটার সৃষ্ট বায়ু দূষণ রোধে পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদন, ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে ট্রাফিকবিস্তারিত পড়ুন

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ

‘একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন পরীক্ষা মিলন’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। একইসঙ্গে তাকে নিয়ে ট্রল ও সমালোচনার জবাব দিয়েছেন তিনি। শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শেষে সদর উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, ‘কিছু কিছু লোক সুন্দর সুন্দর পোস্ট দেন। একজন শিক্ষক, যার নামের আগে ডক্টর আছে, তিনি আমাকে নাম দিয়েছেন পরীক্ষা মিলন। মন্ত্রী মিলন না, আমার নামবিস্তারিত পড়ুন