রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দ্বাদশ জাতীয় নির্বাচন: বুধবার ভোট দেবেন রাষ্ট্রপতি

দ্বাদশ জাতীয় নির্বাচনে বুধবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বেলা ১১টার দিকে বঙ্গভবন থেকে ভোট দেবেন তিনি। মঙ্গলবার (২ জানুয়ারি) বিষয়টি ইসি সূত্র নিশ্চিত করেছে।

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইলে সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে চুরি মামলায় এক বছর এবং পারিবারিক আদালতের মামলায় তিন মাস বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. জসিম লস্করকে গ্রেফতার করে নড়াইল সদর থানা পুলিশ। আসামি মো. জসিম লস্কর নড়াইল জেলার সদর থানার বোড়ামারা গ্রামের মো. মতিয়ার লস্করের ছেলে। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শেখ সুজাত আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়েবিস্তারিত পড়ুন

আইকিউএসি ফাংক্সন নিয়ে নর্দান ইউনিভার্সিটির সেমিনার

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইকিউএসি গত ১ জানুয়ারি ‘ফাংক্সন অব আইকিউএসি’ শিরোনামে এক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম। নর্দান আইকিউএসি’র ডিরেক্টর ও ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শায়লা সালাহউদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইইই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান। প্রবন্ধে ড. রহমানবিস্তারিত পড়ুন

‘উন্নত, সমৃদ্ধ দেশ দেবে নৌকা’ : কলারোয়ার সোনাবাড়িয়ার নির্বাচনী সভায় বক্তারা

শেখ জিল্লু এবং এসএম ফারুক হোসেন: কলারোয়ার সোনাবাড়িয়ায় নির্বাচনী জনসভায় আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেছেন, ‘ষড়যন্ত্র পরাভূত করে ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এ উন্নয়ন, অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। এই নৌকা স্বাধীনতা এনেছে, অর্থনৈতিক মুক্তি দিয়েছে। এই নৌকাই আমাদের একটি উন্নত, সমৃদ্ধ দেশ দেবে।’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সোমবার (১ জানুয়ারী) বিকেলে সাতক্ষীরা-১ আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী জনসভায় নেতৃবৃন্দ আরোবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটা ও আলোচনা সভা

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। ১ জানুয়ারী (সোমবার) এ উপলক্ষ্যে সন্ধ্যায় কেককাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলীয় সূত্র জানায়, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দিকনির্দেশনায় ও সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের তত্বাবধায়নে কলারোয়ায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা, পৌর, সরকারি কলেজ, আমানুল্লাহ কলেজসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। এসময় নেতৃবৃন্দ বলেন, ‘৭ তারিখের পাতানো ডামি নির্বাচন মূলত সিলেকশন আর বিজয়ী প্রার্থীদের তালিকা প্রকাশেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে প্রত্নতাত্ত্বিক খননে বেরিয়ে এসেছে প্রাচীন স্থাপনার অংশ

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুরের খেদাপাড়া অঞ্চলের ধনপোতা ঢিবিতে প্রত্নতাত্ত্বিক খনন চলছে। ২০ দিনে আটটি বর্গের খনন কাজে পোড়া ইটের পাঁচ-ছয়টি চওড়া দেয়াল বেরিয়ে এসেছে। প্রাচীন স্থাপনার এই অংশগুলি ছাড়াও পাওয়া গেছে মৃৎপাত্র, পাথরের টুকরা, বাটি, পশুর হাড় ও লোহার পেরেক। ধনপোতা ঢিবির খনন কাজ দেখভাল করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা অঞ্চলের কর্মকর্তারা। তাঁরা বলছেন, ধনপোতা ঢিবিতে পাওয়া ইটের সঙ্গে মনিরামপুরের দোনার অঞ্চলের দমদম পীরের ঢিবি ও কেশবপুরের ভরতভায়নার দেউল ঢিবিরবিস্তারিত পড়ুন

কলারোয়ার ৫’শ ব্যাগ স্বেচ্ছায় রক্তদান পূর্তিতে রক্তযোদ্ধাদের সম্মাননা

কলারোয়া উপজেলার ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের ৫০০ ব্যাগ স্বেচ্ছায় রক্তদান পূর্তিতে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ জানুয়ারী) আয়োজিত আলোচনা সভায় রক্তযোদ্ধা সম্মেলন ও সম্মাননা দেয়া হয়। কলারোয়ার ১২টি রক্তদাতা সংগঠনের রক্তযোদ্ধাদের ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের সভাপতি ফারহান আল ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ইতালি প্রবাসী রায়হান আল বাশার। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’র আহবায়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পুলিশ লাইন স্কুলে বই উৎসবে এসপি মতিউর রহমান সিদ্দিকী

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। সোমবার (১ জানুয়ারি) সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বই উৎসবে বই বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার ও বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। এ সময় পুলিশ সুপার পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে নতুনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নতুন বছরে ৫লাখ ২৫ হাজার ৩শ বই পেলো শিক্ষার্থীরা

জুলফিকার আলী, কলারোয়া : নতুন বইয়ের গন্ধে কলারোয়ার প্রাথমিক-হাইস্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা মাতোয়ারা। বই উৎসবে মেতে ওঠেছে তারা। বিনামূল্যের এই বই পেয়ে কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবগণ মহা খুশিতে মেতে উঠেছে। সোমবার (১জানুয়ারী) সকাল থেকে কলারোয়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল এবং এবতেদায়ী ও দাখিল স্তরের মাদরাসায় বই বিতরণ করা হয়। নতুন ক্লাসের নতুন বই হাতে পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে সকল শিক্ষার্থীরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানা জানান, এবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ব‌ই উৎসব

নিজস্ব প্রতিনিধি : “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”- এই প্রতিপাদ্য সামনে রেখে পাঠ্য পুস্তক দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ জানুয়ারী) শীতের কুয়াশামাখা সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে নতুন বই হাতে পেল। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মুখরিত হয়ে ওঠ বিদ্যালয় প্রাঙ্গনে। আগামী নতুন স্বপ্ন আর শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করার লক্ষ্যে এগিয়ে যাবে। বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুলবিস্তারিত পড়ুন