Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদোন্নতি হয়েছে। নতুন নির্দেশনায় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। আর বর্তমান সিজিএস লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান চাকরি শেষে স্বাভাবিক অবসরে যাচ্ছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) সেনাসদর থেকে এ আদেশ জারি হয়েছে। সেনাবাহিনী সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বদলির আদেশ পাওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুরবিস্তারিত পড়ুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জনসভায় প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জনসভা মঞ্চে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে জনসভায় পৌঁছান তিনি। এ সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে শেখ হাসিনাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা। এর আগে সকাল থেকেই জনসভাস্থলে আসতে থাকেন ওই অঞ্চলের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্বাচনি জনসভার মাঠ তার পৌঁছার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অর্থাৎ নির্ধারিত সময়ের অনেক আগেই পরিপূর্ণ হয়ে যায় টুঙ্গিপাড়া সরকারি শেখবিস্তারিত পড়ুন
৭ জানুয়ারির ডামি নির্বাচন বয়কট করুন: জনগণকে রিজভী

৭ জানুয়ারির নির্বাচন রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অসহযোগ আন্দোলনের জনমত তৈরি করতে লিফলেট বিতরণ শেষে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে হবে, এটি একতরফা নির্বাচন, এটি অবৈধ নির্বাচন, ভাওতাবাজির নির্বাচন, জনণের সঙ্গে প্রতারণার নির্বাচন, ভোটারদের সঙ্গে প্রতারণা করার নির্বাচন। এই ডামি নির্বাচনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য এবং নির্বাচন বয়কট করার জন্য আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। শনিবারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নৌকাকে জয়ী করতে নতুন প্রজন্মের ভোটারদের প্রচারণা

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় নতুন উদ্যোমে উৎসবমুখর পরিবেশে নতুন প্রজন্মের ভোটাররা নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী প্রচার- প্রচারনায় যুক্ত হয়েছে। ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা লাভে অধ্যায়নরত এক ঝাঁক মেধাবী ছাত্ররা শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে ওই প্রচার-প্রচারনায় মধ্য দিয়ে ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতীক, মুক্তিযুদ্ধের একমাত্র প্রতীক, স্বাধীনতার প্রতীক, অসম্প্রদায়িক চেতনার প্রতীক নৌকাকে বিজয়ী করতে মেধাবী ছাত্রদের এই নতুন উদ্যোমেবিস্তারিত পড়ুন
কলারোয়া কলেজের সূবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন হেল্পবুথ উদ্বোধন হলো ঝাউডাঙ্গায়

শেখ শাহাজাহান আলী শাহীন: কলারোয়া সরকারি কলেজের সূবর্ণজয়ন্তী উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন হেল্পবুথ উদ্বোধন করা হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায়। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে ঝাউডাঙ্গা বাজারের তাসফিক টেলিকমে ওই বুথের উদ্বোধন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম। ১৯৬৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও তাদের পরিবার অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে সূবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এজন্য নিজেরাই অনলাইন রেজিস্টেশন করতে পারবেন। এর পাশাপাশিবিস্তারিত পড়ুন
গণতন্ত্র-উন্নয়ন মানেই শেখ হাসিনা: কলারোয়ার খোরদোয় নৌকার জনসভায় স্বপন

দীপক শেঠ ও মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া: কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোরদো হাইস্কুল মাঠে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে আয়োজিত ওই জনসভায় প্রধান অতিথি বক্তব্যে নৌকার প্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে সকলের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, সকল ষড়যন্ত্র পরাভূত করে ৭ জানুয়ারির নির্বাচনেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় যাত্রীবাহি বাস খাদে, ২ ভারতীয়সহ আহত ২০

আবুল কাসেম: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় মাটিবাহি ডাম্পার ট্রাক ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষের পরে বাসটি রাস্তার ধারে খাঁদে পড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকার পান্ডের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, পথচারী সাতক্ষীরার তালা উপজেলার কাপাসডাঙা গ্রামের সুব্রত ম-লের স্ত্রী কৃষ্ণা রানী ম-ল (২৯), সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি কলবাজারের আবুল হাসানের মেয়ে কুশখালি সরকারিবিস্তারিত পড়ুন
তালায় হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময়

সেলিম হায়দার: সাতক্ষীরার তালায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্দ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, দেশী বিদেশী ষড়যন্ত্রকারীদের রুখতে আবারও নৌকা কে বিজয়ী করতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কেহই আমাদের পরাজিত করতে পারবে না। আওয়ামী লীগের রাজনীতি করেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকসহ আহত ৩০

জাহাঙ্গীর হোসেন: সাতক্ষীরায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকসহ ৩০ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকায় এই ঘটনা ঘটে। আহত দুই ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গের অশোকনগর এলাকার নিখিল মালাকার ও গুমা এলাকার স্বরস্বতী হালদার। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে আসার সময় একটি ডাম্পার ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক উভয়েই দুমড়েবিস্তারিত পড়ুন
আশাশুনিতে নৌকার পক্ষে ৩টি নির্বাচনী সভা অনুষ্ঠিত

জিএম আল ফারুক, আশাশুনি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি সদর ইউনয়নে পৃথক ৩ টি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল থেকে রাতাবধি এসব সভা অনুষ্ঠিত হয়। নাটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সবদলপুর মন্দির প্রাঙ্গন ও কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পৃথক পৃথক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম সাহেব আলী, কামরুজ্জামান বাবুল, আওয়ামীলীগ নেতা আছাদুল ইসলাম, বদিউজ্জামান মন্টু, ছাত্রলীগ নেতাবিস্তারিত পড়ুন

