শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের সালেহ ডাক্তার আর নেই

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের অত্যন্ত পরিচিত মুখ আবুল কালাম আজাদ (সালেহ ডাক্তার) ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় পুত্র ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক মিঠু।

উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামের শতবর্ষী রমজান আলী মোড়লের পুত্র আবুল কালাম আজাদ সালেহ ডাক্তারের বয়স হয়েছিলো ৫৮ বছর। মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি পেশায় গ্রামডাক্তার ছিলেন। নাথপুর, হিজলদি, সুলতানপুর বাজারে তিনি দীর্ঘদিন গ্রামডাক্তার হিসেবে মানুষের সেবা দিয়েছেন।

আবুল কালাম আজাদ সালেহ নাম হলেও তিনি সালেহ ডাক্তার নামেই স্থানীয় মানুষের কাছে অত্যন্ত কাছের ও পরিচিত ব্যক্তি ছিলেন।

প্রয়াতের পুত্র ওমর ফারুক মিঠু জানান, জুম্মার নামাজের পর নাথপুর এতিমখানা চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়।

এদিকে, আবুল কালাম আজাদ সালেহ ডাক্তারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর ও সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ।
অনুরূপ শোক প্রকাশ করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, ভারপ্রাপ্ত সদস্য সচিব প্রভাষক সালাউদ্দিন পারভেজ ও আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক আবু জাফর, চন্দনপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু রায়হান, সদস্য সচিব শফিউল আলম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত